Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ব্যাংককে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের অবস্থার কিছুটা উন্নতি

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: May 29, 2013 | 7:53 PM

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন রয়েছেন। বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ এ কথা জানিয়েছেন। এম আবদুল্লাহ জানান, শওকত মাহমুদের অবস্থা এখন শঙ্কামুক্ত। ঢাকা থেকে যে অবস্থায় তাকে ব্যাংকক নেয়া হয়েছে তার চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে গত মঙ্গলবার রাত ১২টার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নেয়া হয় শওকত মাহমুদকে। সেখানে ভর্তির পর চিকিত্সায় কিছুটা উন্নতি আসে। এদিকে শওকত মাহমুদের চিকিত্সা তদারকির জন্য জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ গতকাল সন্ধ্যায় ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শওকত মাহমুদের সঙ্গে তার যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় এয়ার অ্যাম্বুলেন্সে যেতে পারেননি। এর আগে গত সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে দেখতে গিয়ে আরও উন্নত চিকিত্সার জন্য শওকত মাহমুদকে দেশের বাইরে পাঠানোর নির্দেশ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শওকত মাহমুদ একটি মাইল্ড (মৃদু) হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেও ভুগছেন নিউমোনিয়ায়। ফলে নিজে থেকে নিঃশ্বাস নিতে পারছিলেন না। এ জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর আইসিইউতে রেখে তাকে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়া হয়। গত সোমবার বিকালে আকস্মিকভাবে শওকত মাহমুদের শরীরের রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায়। তার চিকিত্সার জন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফাওয়াজ শুভের নেতৃত্বে গঠন করা হয় ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড। বোর্ডে ছিলেন কার্ডিওলজি, ইন্টারনাল মেডিসিনের চিকিত্সক এবং আইসিইউ ইনচার্জ। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে বোর্ড দু’দিন চিকিত্সা দেয়। মঙ্গলবার বিকাল ৪টায় বোর্ড মিটিং করে চিকিত্সা বিষয়ে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV