Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

স্মার্টফোনের গড় ব্যবহার দিনে প্রায় ১ ঘণ্টা

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: May 29, 2013 | 9:27 PM

স্মার্টফোনের গড় ব্যবহার দিনে প্রায় ১ ঘণ্টামোজাহেদুল ইসলাম : সময়ের অন্যতম চাহিদাসম্পন্ন প্রযুক্তি পণ্য হিসেবে স্মার্টফোন রয়েছে শীর্ষস্থানেই। ধীরে ধীরে দাম কমে আসার কারণে স্মার্টফোন ছড়িয়েও পড়ছে প্রায় সব ধরনের মানুষের হাতে। উন্নত বিশ্বের দেশগুলোর পাশাপাশি এখন উন্নয়নশীল দেশগুলোতেও স্বল্পমূল্যের স্মার্টফোন দখল করে নিচ্ছে মোবাইল ফোনের বাজার। স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের পেছনে কতটা সময় ব্যয় করে থাকে, তা নিয়ে জল্পনা-কল্পনা রয়েছে অনেকের মনেই। প্রযুক্তি বিশ্লেষকরাও স্মার্টফোনের উপযোগিতা বের করার জন্য এই বিষয় নিয়ে গবেষণা চালিয়েছেন যুক্তরাষ্ট্রে। আর এই গবেষণায় জানা গেল, যুক্তরাষ্ট্রে স্মার্টফোন ব্যবহারকারীরা গড়ে প্রতিদিন এক ঘণ্টা সময় ব্যয় করে থাকেন তাদের স্মার্টফোনের পেছনে। এক্সপেরিয়ান নামক একটি মার্কেট সার্ভিস কোম্পানি সম্প্রতি এই বিষয়টি নিয়ে একটি গবেষণা চালিয়েছে। গবেষণায় আরও দেখা গেছে, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের তুলনায় আইফোন ব্যবহারকারীরা একটু বেশি সময় ধরেই তাদের স্মার্টফোন ব্যবহার করে থাকে। এর বাইরে স্মার্টফোন কোন কোন ধরনের কাজে কী পরিমাণ সময় ব্যয় হয়, তা নিয়েও গবেষণা চালায় তারা। তাদের প্রকাশিত প্রতিবেদনে তারা জানিয়েছে, স্মার্টফোনে ব্যয় হওয়া সময়ের সবচেয়ে বেশি সময়টা যায় কথা বলার পেছনেই। প্রায় ২৬ শতাংশ সময় স্মার্টফোন ব্যবহারকারীরা কথা বলে ব্যয় করে। এর পরের অবস্থানেই রয়েছে টেক্সট ম্যাসেজ করা, যার পেছনে সময় ব্যয় হয় প্রায় ২০ শতাং। কাজের দিক থেকে তৃতীয় স্থানেই রয়েছে সোস্যাল নেটওয়ার্কিং, যার পেছনে স্মার্টফোনের প্রায় ১৬ শতাংশ সময় ব্যয় হয়ে থাকে। এ ছাড়া ওয়েবসাইটের পেছনে ১৪ শতাংশ সময়, ইমেইলের পেছনে ৯ শতাংশ সময়, গেমসের পেছনে ৮ শতাংশ সময় এবং অন্যান্য কাজে বাকী ৯ শতাংশ সময় ব্যয় করে থাকে স্মার্টফোন ব্যবহারকারীরা। কাজের দিক থেকে একই ক্রম ধরে রেখেছে অ্যান্ড্রয়েড এবং আইফোন। তবে আইফোনের ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের তুলনায় সময় একটু বেশিই ব্যয় করে নিজ নিজ ফোনের পেছনে। আইফোন ব্যবহারকারীদের জন্য এই সময় গড়ে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট; আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সময় প্রায় ৪৯ মিনিট।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ