Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

দিনে ৩ লিটার কোলাজাতীয় কোমল পানীয় পানের অভ্যাসে যুবকের করুণ মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: May 30, 2013 | 12:39 PM

ডেস্ক: কোমল পানীয়ের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তিই অবশেষে কাল হয়ে দাঁড়ালো ৩০ বছর বয়সী বৃটিশ তরুণ পল ইনম্যানের জন্য। প্রতিদিন তিনি ৩ লিটার কোলাজাতীয় পানীয় পান করতেন। ফলে তার ফুসফুস সাধারণ আকৃতি এবং ওজনের তুলনায় ৪ গুন বেশি স্ফীত হয়েছিল। পল ইনম্যান ওয়েস্ট ইয়র্কশায়ারের হাওয়ার্থ এলাকার বাসিন্দা। পলের মা বলছিলেন, মাত্র ১০ বছর বয়স থেকেই পল মাত্রাতিরিক্ত কোলাজাতীয় পানীয় পান করতেন। দিনে প্রায় তিনবার কোমল পানীয় কিনতে বাইরে যেতেন পল। একই সঙ্গে তৃষ্ণা নিবারণের জন্য গ্লাসের পর গ্লাস পানি পান করতেন। কিন্তু পানি নয়, কোলাজাতীয় কোমল পানীয়ই তাকে ঠেলে দেয় মৃত্যুর দিকে। ঘুমের মধ্যেই মৃত্যু হয় পলের। ২০১২ সালের মার্চে তার খাটে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গোয়েন্দারা তদন্ত করে সন্দেহজনক কিছুর আলামত পাননি। ১৭ বছর বয়সে পলের সিজোফ্রোনিয়ার মতো জটিল মানসিক ব্যাধি ধরা পড়ে। ২০০৮ সালে জানা যায়, পল অ্যাসপার্জার সিনড্রোম বা এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা বা বৈকল্যে ভুগছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ময়নাতদন্তে জানা যায়,  পলের ফুসফুসের ওজন স্বাভাবিকের তুলনায় ৪ গুন বেশি ছিল। মৃগীরোগ বা হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট চিকিৎসক। এর আগেই পলের অতিরিক্ত কোলা পানের অভ্যাসের ফলে শরীরে সোডিয়াম স্বল্পতা দেখা দিয়েছিল। আর এক পর্যায়ে তার এ মাত্রাতিরিক্ত আসক্তি তার মৃত্যুর কারণ হয়।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV