Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেয়ার সন্ত্রাসী পরিকল্পনায় অভিযুক্ত বাংলাদেশী কাজী নাফিসের শাস্তি ঘোষণা ৯ আগস্ট

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: May 31, 2013 | 4:42 AM

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেয়ার সন্ত্রাসী পরিকল্পনায় অভিযুক্ত বাংলাদেশী কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস (২১) এর শাস্তি ঘোষণা করা হবে ৯ আগস্ট শুক্রবার।
গতকাল যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে নাফিসের শাস্তি ঘোষণার কথা থাকলেও তার আইনজীবি অ্যাটর্নি হেইডি সি সিজার সময়ের আবেদন করেন। সিটির ব্রুকলিনে অবস্থিত ইস্টার্ন ফেডারেল কোর্টের প্রধান বিচারক ক্যারল এ্যমনের কোর্টে এই মামলা চলছে।
অ্যাটর্নি হেইডি সি সিজার বিচারক ক্যারল এ্যমনের কাছে বলেন, নাফিসের শাস্তির আগে এর বিভিন্ন বিষয়কে আরো পঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করতে হবে। বিশেষ করে গুরুতর এই অপরাধের দন্ড ঘোষণার আগে সে এধরণের শাস্তির জন্য প্রস্তুত কিনা সেটা পরীক্ষা করা উচিত্। এজন্য তার মানষিক ও ফরেনসিক বিষয়কে পর্যালোচনা করতে সময়ের প্রয়োজন। নাফিসের আইনজীবির আবেদনের পর বিচারক ক্যারল শাস্তি ঘোষণার নতুন তারিখ ঘোষণা করেন।
আগামী ৬ সপ্তাহের মধ্যে এসবের পরীক্ষা নিরীক্ষা শেষ হবে বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, নাফিস সন্ত্রাসের জন্য দোষ স্বীকার করে নেয়ায় তার ৩০ বছরের কারাদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড হতে পারে। তবে নাফিসের আইনজীবি শাস্তির মেয়াদ কমানোর জন্য প্রসিকিউশনের সাথে সমঝোতার চেষ্টা করছেন বলে জানা গেছে। নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেয়ার সন্ত্রাসী পরিকল্পনায় অভিযুক্ত বাংলাদেশি কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস (২১) দোষ স্বীকার করেছেন। নাফিসের বর্তমান বয়স ২১ বছর। এ হিসেবে ৩০ বছরের কারাদন্ড হলে ৫১ বছর বয়সে কারামুক্ত হবেন তিনি। এফবিআইয়ের ফাঁদে পড়ে সন্ত্রাসী পরিকল্পনা ও গ্রেপ্তারে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর লরেট ই লিঞ্চ এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা করেই নাফিস যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। এফবিআইয়ের স্টিং অপারেশন এ ধরনের সন্ত্রাস বন্ধ করার সর্বোত্তম কৌশল।
তিনি বলেন, নাফিস বোমা বানানোর কৌশল নিয়েই যুক্তরাষ্ট্রে এসেছিল। এজন্য উদ্দেশ্য সাধনের কোনো সুযোগকেই হাতছাড়া করতে চায়নি সে। কোর্টে ছাই রঙের বিশেষ পোশাক পরে এসেছিলেন নাফিস। তার পাশে বসে শুনানিতে অংশ নেন সরকার মনোনীত ডিফেন্স অ্যাটর্নি হেইডি সিজার। শুনানি শেষে নাফিসের আইনজীবীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখন অপেক্ষা করতে হবে। এজন্য মানষিক ও ফরেনসিক পরীক্ষার ফলাফল প্রসিকিউসনের কাছে দেয়ার পর শাস্তির মেয়াদ নিয়ে বিচারকের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগে এফবিআই গত বছরের ১৭ অক্টোবর নাফিসকে গ্রেপ্তার করে। ১৬ নভেম্বর গ্র্যান্ড জুরি নাফিসকে অভিযুক্ত করে। ২০১২ সালের জানুয়ারিতে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দক্ষিণ-পূর্ব মিসৌরির একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাফিস। সাইবার সিকিউরিটি বিষয়ক ওই কোর্স শেষ না করেই জুনের শেষ সপ্তাহে নিউইয়কের্র একটি টেকনিক্যাল কলেজে ভর্তি হন তিনি। এফবিআই নাফিসকে গ্রেফতারের পর ঢাকায় তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, সে ষড়যন্ত্রের শিকার।আমার দেশ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV