সন্ত্রাস দমনে বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র : ‘বাংলাদেশের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো কঠিন’
সন্ত্রাস দমনে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ‘কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম ২০১২’ শীর্ষক ওই প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, সরকারের উদ্যোগের ফলে বাংলাদেশের মাটিতে কাজ চালানো সন্ত্রাসীদের জন্য কঠিন হয়ে উঠেছে। ২০১২ সালের পরিস্থিতি নিয়ে এ রিপোর্টটি করা হয়েছে। এতে হরকতুল জিহাদ (হুজী) নামে বাংলাদেশের একটি সন্ত্রাসী সংগঠনের নাম উল্লেখ করে বলা হয়েছে, এর প্রধান মুফতি হান্নান কারাগারে রয়েছেন। নেতারা কারাগারে থাকলেও গোপনে হুজির সদস্য সংগ্রহ চলছে এবং নারী অন্তর্ভুক্তিকে প্রাধান্য দেয়া হচ্ছে। অভ্যন্তরীণ ও আন্তঃসীমান্ত সন্ত্রাস মোকাবেলায় অঙ্গীকার অনুযায়ী কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার এবং তাদের পদক্ষেপে সন্ত্রাসী গোষ্ঠীর বাংলাদেশে ঘাঁটি গেঁড়ে তৎপরতা চালানো কঠিন হয়ে উঠেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। বাংলাদেশের ফৌজদারি আইন ব্যবস্থা সন্ত্রাস মোকাবেলায় কার্যকর থাকলেও সাধারণভাবে বিচার প্রক্রিয়ায় ধীরগতির বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। উগ্রপন্থার বিস্তার রোধে শিক্ষা মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার সংস্কার ও মসজিদের ইমামদের সচেতনতা বৃদ্ধিতে কাজে লাগানো এবং নারী ক্ষমতায়নের উদ্যোগের প্রশংসা করা হয়েছে প্রতিবেদনে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি আঞ্চলিক শক্তিশালী দেশগুলো বিশেষ করে ভারত দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলছে, বিগত দিনে ভারত-বাংলাদেশ সম্পর্কের কারণে সন্ত্রাসের হুমকির ঝুঁকি থাকলেও বর্তমান সরকার বিপরীত ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন কর্মসূচিতে বাংলাদেশের অংশগ্রহণের কথাও বলা হয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে। বৈশ্বিক সন্ত্রাস নিয়ে প্রতিবছরই প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এতে বিভিন্ন দেশের পরিস্থিতি ও পদক্ষেপ এবং সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রমের ওপর আলোকপাত করা হয়।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’