বাংলাদেশে সামাজিক ও মানবিক উন্নয়নে অভিভূত আন্তর্জাতিক মিত্ররা: ড. আতিয়ার
এনাঃ বিশ্বব্যাংক এবং আইএমএফ এর বার্ষিক সভায় এসে বেজায় খুশী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান। চলমান শত সমস্যা-সংকটের মধ্যেও বাংলাদেশে সামাজিক ও মানবিক উন্নয়নে অভিভূত আন্তর্জাতিক মিত্ররা। এ বিষয়টি ছাড়াও বাংলাদেশের আর্থ সামাজিক অবকাঠামোগত উন্নয়নে বেশ অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে বলে মনে করছেন দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করছেন এমন রাষ্ট্র বিজ্ঞানীরা-এ অভিমত পোষণ করে গভর্নর ড. আতিয়ার বার্তা সংস্থা এনাকে ৯ অক্টোবর বিকেলে বলেছেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ২১০০ কোটি টাকা দেয়ার অঙ্গিকারের পাশাপাশি আইএমএফ শীঘ্র একটি টিম পাঠাবে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে আরো সহায়তা প্রদানের সম্ভাব্যতা পরিদর্শনের জন্য।

ড. আতিয়ার বলেন, আমি খুব খুশী এজন্যে যে, বিশ্বব্যাংক এবং আইএমএফ প্রায় শর্তহীনভাবেই বাংলাদেশের পাশে দাঁড়াতে চাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাব-নিকাশ তথা একাউন্ট এবং প্রশাসনিক সকল কাজ কম্পুটারাইজড করতে বিশ্বব্যাংক সার্বিক সহায়তা প্রদান করবে। তিনি বলেন, বাংলাদেশের মত দরিদ্র্য এবং ক্ষুদ্র একটি রাষ্ট্রে কি হচ্ছে-সবকিছুর উপর আন্তরিক একটি মনিটরিং রয়েছে বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ে। কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, বাংলাদেশ হচ্ছে উজ্জ্বল সম্ভাবনাময় একটি রাষ্ট্র, একে দক্ষতাপূর্ণ নেতৃত্বে গড়তে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নমূলক কর্মকান্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টসহ উর্দ্ধতন প্রায় সকলেই। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং প্রশাসনে জবাবদিহিতার ব্যাপারে বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপেরও প্রশংসা রয়েছে বিশ্বব্যাংকের বিভিন্ন ফোরামে। ড. আতিয়ার বলেন, চলমান মন্দা সত্বেও বাংলাদেশ বার্ষিক প্রবৃদ্ধিও হার ৬% এর উপরে রাখতে সক্ষম হয়েছে জেনে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বাংলাদেশের অর্থ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া নারী ক্ষমতায়ন, শিশু মৃত্যুর হার হ্রাস, মানবাধিকার কাউন্সিল গঠন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজের সুযোগ প্রদান ইত্যাদি ঘটনাবলী আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে অনেক উঁচুতে নিয়ে গেছে। ড. আতিয়ার বলেন, স্থানীয় সময় ১০ অক্টোবর দুপুরেও (বাংলাদেশ সময় ১১ অক্টোবর সকালে) উচ্চ পর্যায়ের একটি বৈঠক রয়েছে আমাদের। বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের