Wednesday, 10 June 2026 |
শিরোনাম
জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
সব ক্যাটাগরি

এবার ওবামাকে বিষাক্ত রাইসিন মিশ্রিত চিঠি

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: May 31, 2013 | 4:41 PM

নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গের কাছে এ সপ্তাহে বিষাক্ত রাইসিন মিশ্রিত যে ধরনের দুটি চিঠি পাঠানো হয়েছে, ঠিক অনুরূপ চিঠি পাঠানো হয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে। ওয়াশিংটনের স্পোকানি থেকে হোয়াইট হাউসে এ চিঠি পাঠানো হয়। বুধবার চিঠিটি ধরা পড়ে। গতকাল একথা কথা জানা গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা বলেছে, প্রেসিডেন্ট ওবামার কাছে প্রেরিত চিঠি আটকানো হয়েছে এবং এফবিআই’র তদন্তকারীরা তা পরীক্ষা করে দেখছেন। কঠোরভাবে অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণের একটি আন্দোলনে নেতৃত্ব দেয়ায় হুমকি দিয়ে নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গের কাছে বিষাক্ত রাইসিন মিশ্রিত চিঠি পাঠানো হয়। প্রেসিডেন্ট ওবামা, কয়েকজন বিচারক ও মিসিসিপির একজন সিনেটরের কাছে রাইসিন মিশ্রিত চিঠি পাঠানোর জন্য মিসিসিপির এক লোককে অভিযুক্ত করা হয়েছে। বিচারকদের কাছে বিষাক্ত রাইসিন মিশ্রিত চিঠি পাঠানোর জন্য ওয়াশিংটন রাজ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এফবিআই নিশ্চিত করেছে, একই দিন একই জায়গা থেকে প্রেসিডেন্ট ওবামার কাছে বিষাক্ত উপাদান মিশ্রিত চিঠি পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মেয়র মাইকেল ব্লুমবার্গের কাছে প্রেরিত চিঠি দুটি প্রাথমিক পরীক্ষায় রাইসিনের অস্তিত্ব ধরা পড়েছে। রাইসিন সায়ানাইডের চেয়ে হাজার গুণ বেশি বিষাক্ত। নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করা হলে অথবা গলাধঃকরণ করা হলে কিংবা শরীরে পুশ করা হলে তার পরিণাম মারাত্মক হতে পারে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা বলেছেন, লুইজিয়ানার শ্রিভপোর্টের ডাক বিভাগে তিনটি চিঠির সবক’টি শনাক্ত করা হয়। লুইজিয়ানা রাজ্য পুলিশের মুখপাত্র বলেছেন, শ্রিভপোর্ট পোস্টাল সেন্টার লুইজিয়ানা, টেঙাস ও আরকানসাসের চিঠি আদান-প্রদান করে। অতএব তিনটি রাজ্যের কোনো একটি থেকে এসব চিঠি এসেছে। নিউইয়র্ক পুলিশ কমিশনার রাই কেলি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, তিনি বিশ্বাস করছেন মেয়র মাইকেল ব্লুমবার্গের কাছে যে ধরনের চিঠি পাঠানো হয়েছে, প্রেসিডেন্ট ওবামার কাছেও অনুরূপ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রেরক লিখেছে, কেউ আমার বন্দুক কেড়ে নিতে চাইলে তাকে প্রথমে আমাকে এবং আমার পবিরারের সদস্যদের হত্যা করতে হবে। যে কেউ আমার বাড়িতে এলে তার মাথায় গুলি করব। বন্দুক রাখা আমার সাংবিধানিক ও ঈশ্বর প্রদত্ত অধিকার। মৃত্যুর আগ পর্যন্ত আমি এ অধিকার চর্চা করব।বিবিসি/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV