Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের চার শান্তিরক্ষীকে পদক প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: May 31, 2013 | 8:13 PM

নিউইয়র্ক:- জাতিসংঘ সদর দফতরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন গত বুধবার জাতিসংঘ সদর দফতরে দিবসটির উদ্বোধন করেন এবং তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন। গতবছর বিশ্ব শান্তিরক্ষায় যেসব বীর শান্তিরক্ষী আত্মাহুতি দিয়েছেন তাদের স্মরণে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ৩১টি দেশের ৯২ জন শান্তিরক্ষী (সামরিক ও পুলিশ) সর্বোচ্চ ত্যাগ স্বীকারের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করা হয়। এর মধ্যে বাংলাদেশের ৪ জন শান্তিরক্ষী আছেন তাঁরা হলেন- উইং কমান্ডার মোঃ আব্দুল হারিছ, এসআই মোঃ শাহ আলম, কনস্ট্যাবল মোঃ আব্দুল হাকিম এবং কনস্ট্যাবল মোঃ আজগর আলী। তাঁরা সবাই গতবছরের বিভিন্ন সময় শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেন।

05312013_000001

শান্তিরক্ষী বাহিনীর পক্ষে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মি. হার্ভে লাডচুজ এর কাছ থেকে পদক গ্রহণ করেন। বাংলাদেশ মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বর্তমানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দশ হাজারের ওপরে শান্তিরক্ষী নিয়োজিত আছেন। বিশ্বশান্তি রক্ষায় এ পর্যন্ত বাংলাদেশের ১১২ জন শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV