Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

জাতিসংঘের অভিবাসী অধিকার বিষয়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: May 31, 2013 | 8:17 PM

জাতিসংঘের অভিবাসী অধিকার বিষয়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রসচিব মোঃ শহীদুল হক। অভিবাসী শ্রমিকদের অধিকার-বিষয়ক আন্তর্জাতিক কমিটির (আইসিআরডব্লিউএম) সদস্য হিসাবে তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কোনো বিশেষজ্ঞ এবারই প্রথম অভিবাসীদের অধিকার-বিষয়ক আন্তর্জাতিক কমিটিতে নির্বাচিত হলেন। অভিবাসী-বিষয়ক আন্তর্জাতিক সনদ অনুযায়ী, বিশ্বজুড়ে অভিবাসী অধিকার সুরক্ষার দেখভাল করা এ কমিটির কাজ।

IMG_0476জাতিসংঘে অভিবাসী অধিকার বিষয়ক ১৪ সদস্যের কমিটির ৭টি শূন্য পদে নির্বাচন হয়। ৯ জন প্রার্থী এতে অংশ নেয়। সংস্থার ৪৬ ভোটারের মধ্যে ৪৪ জন ভোটদান করে। দু’জন অনুপস্থিত ছিল। বাংলাদেশ ৩৯টি ভোট পেয়ে দ্বিতীয় হয়। ৪১টি ভোট পেয়ে শ্রীলঙ্কা প্রথম অবস্থান অর্জন করে। বিজয়ী অন্যদেশগুলোর মধ্যে রয়েছে ফিলিপাইন (প্রাপ্ত ভোট ৩৮), সেনেগাল (প্রাপ্ত ভোট ৩৫), হন্ডুরাস (প্রাপ্ত ভোট ৩২), আর্জেন্টিনা (প্রাপ্ত ভোট ৩০), মালি (প্রাপ্ত ভোট ২৫)। নির্বাচনে তুর্কি ও কিরগিজ রিপাবলিকান যথাক্রমে ২০ ও ২৩ ভোট পেয়ে হেরে যায়। বাংলাদেশ এই কমিটিতে নির্বাচিত হতে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও জাতিসংঘ সাধারন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড.এ.কে আব্দুল মোমেন সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যাপক যোগাযোগ করেন। যে কারনে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনী প্রচারনা চালাতে মে মাসের ১৭ তারিখ পররাষ্ট্র সচিব শহিদুল হক ও নিউইয়র্ক ঘুরে গেছেন।

মোঃ শহীদুল হক এ বছরের জানুয়ারির প্রথমার্ধে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) কাজ করেছেন। এ সময় তিনি জেনেভায় আইওএমের সদর দপ্তর এবং ঢাকা ও কায়রোতে সংস্থার কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV