Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক গাড়ি

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: May 31, 2013 | 8:54 PM

এটি সবচেয়ে দ্রুতগামী বৈদু্যতিক গাড়ি                                            এটি সবচেয়ে দ্রুতগামী বৈদু্যতিক গাড়ি I সম্প্রতি সাংহাই মোটর শোতে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বৈদ্যুতিক গাড়ি দেখানো হয়েছে। চীনের একটি প্রতিষ্ঠান এ গাড়ি তৈরি করেছে। গাড়িটির গতি প্রতি ঘণ্টায় ১৫৫ মাইল। ১৯০৭ সালের দিকে যুক্তরাষ্ট্রের ‘ডেট্রয়েট ইলেকট্রিক’ নামক একটি প্রতিষ্ঠান বিশ্বের প্রথম বৈদ্যুতিক চালিত গাড়ি তৈরি করে। গাড়িটির নাম ছিল ‘এসপি: ০১’। বেশ কয়েক বছর ধরে চীনের সরকার বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতের জন্য বিনিয়োগ করে আসছে। ডেট্রয়েট ইলেকট্রিকের প্রধান নির্বাহী আলবার্ট ল্যাম বলেন, ‘আমি মনে করি, চীন ঠিক কাজটিই করেছে। পরিবেশদূষণের হাত থেকে রক্ষার একটি অন্যতম মাধ্যম হতে পারে বৈদ্যুতিক গাড়ি। চীন বিশ্বের পরিবেশ দূষণকারী ২০টি দেশের মধ্যে ১৬ নম্বরে রয়েছে। দেশটির সরকার পরিবেশদূষণ রোধে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, তার মধ্যে বৈদ্যুতিক গাড়ি একটি। চীনের সরকার আশা করছে, আগামী ২০২০ সালের মধ্যে তাদের রাস্তায় প্রায় পাঁচ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি চলবে। চীনে অনেক বড় বড় বৈদ্যুতিক গাড়ির প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ‘বেইজিং ইলেকট্রিক কার’ অন্যতম। প্রতিষ্ঠানটির এক বিশাল কারখানা রয়েছে। এর পুরোটাই জুড়ে রয়েছে বৈদ্যুতিক গাড়ি। চীনের প্রথম তৈরি বিশাল আকৃতির বৈদ্যুতিক গাড়িটি হচ্ছে ‘ই১৫০-ইভি’। বেইজিংয়ের রাস্তায় বর্তমানে এক হাজারটি বৈদ্যুতিক গাড়ি রয়েছে, যার সবগুলোই গণ পরিবহনের কাজের জন্য ব্যবহূত হয়। —অরেঞ্জ অবলম্বনে প্রদীপ সাহা/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV