১০ কোটি বিক্রির মাইলফলক ছুঁল আইপড টাচ
অনলাইন ডেস্ক : ১০ কোটি আইপড টাচ বিক্রির সাফল্য উদযাপন করছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। ২০০৭ সালে প্রথম আইপড টাচ বাজারে ছেড়েছিল প্রতিষ্ঠানটি। আইপড বিক্রিতে ১০ কোটির মাইলফলক স্পর্শ করতে অর্ধ যুগ সময় লেগেছে অ্যাপলের। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ম্যাশেবল। ২০০১ সালে প্রথম পোর্টেবল মিউজিক প্লেয়ার হিসেবে প্রথম প্রজন্মের আইপড এনে গান শোনার প্রচলিত ধারণাই পাল্টে দিয়েছিল প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত ৩৫ কোটির বেশি বিক্রি হয়েছে অ্যাপলের তৈরি গান শোনার এ যন্ত্রটি। ২৯ মে বৃহস্পতিবার আইপড টাচের সর্বশেষ আপডেট এনেছে অ্যাপল। এটি হচ্ছে আইপড টাচের পঞ্চম প্রজন্ম। সর্বশেষ সংস্করণের আইপড টাচ যন্ত্রটির সামনের দিকে রয়েছে ১.২ মেগাপিক্সেলের ক্যামেরা। ১৬ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার আইপড টাচের এ সংস্করণটি দুটি রঙে বাজারে আসছে। এর দাম হবে ২২৯ মার্কিন ডলার। সম্প্রতি আইপডের জনপ্রিয়তায় ভাটা পড়েছে বলেও জানিয়েছে অ্যাপলের কর্মকর্তারা।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’