Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বিয়ে করলেন ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: June 2, 2013 | 12:44 PM

শন পার্কার ও আলেকজান্দ্রা লিনাস                                                    শন পার্কার ও আলেকজান্দ্রা লিনাস Iশন পার্কার ও আলেকজান্দ্রা লিনাস শন পার্কার ও আলেকজান্দ্রা লিনাস I অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ১ জুন বাগদত্তা আলেকজান্দ্রা লিনাসকে বিয়ে করেছেন ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট ও ন্যাপস্টারের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত কোটিপতি প্রযুক্তি-উদ্যোক্তা শন পার্কার। শন ও লিনাস দম্পতির এক প্রতিনিধির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী পার্কারের বিয়েতে ৩০০ জনেরও বেশি আমন্ত্রিত উপস্থিত ছিলেন। কোটিপতি এ দম্পতি বিয়েতে খরচও করেছেন ঢের। বিয়ের অনুষ্ঠান হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক নামকরা হোটেলে। বিয়েতে উপস্থিত ছিল শন ও লিনাস দম্পতির শিশুকন্যা ‘উইন্টার’। বিয়েতে এ দম্পতি পরেছিলেন অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার এনজিলা ডিকসনের নকশা করা পোশাক। এ বিয়ে সিলিকন ভ্যালির সবচেয়ে খরচে বিয়ে বলেই ধারণা করা হচ্ছে। ফোর্বস ডটকমের তথ্য অনুযায়ী, বর্তমানে ২০০ কোটি মার্কিন ডলার আর্থিক মূল্যের সম্পদের মালিক শন পার্কার। ২০০৪ সালে ফেসবুকে বিনিয়োগ করেন তিনি এবং ফেসবুক গড়ে তুলতে জাকারবার্গকে সহায়তা করেন। সেসময় তিনি ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। অবশ্য ২০০৫ সালেই তিনি ফেসবুক ছেড়ে দেন। পার্কার বর্তমানে উদ্যোক্তা প্রতিষ্ঠান ফাউন্ডার্স ফান্ডের পরিচালনা সহযোগী হিসেবে কাজ করছেন। ২০১০ সালে ফেসবুক তৈরির কাহিনি নিয়ে তৈরি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ চলচ্চিত্রটিতে শন পার্কারের চরিত্রে অভিনয় করেছিলেন জাস্টিন টিম্বারলেক। তবে এ চলচ্চিত্রটিতে শন পার্কারকে যে ভূমিকায় দেখানো হয়েছে তা পুরোপুরি কাল্পনিক বলেই জানিয়ে আসছেন শন। ফেসবুক ছাড়াও ১৯৯৯ সালে মিউজিক শেয়ারিং ওয়েবসাইট ন্যাপস্টারের যৌথ প্রতিষ্ঠাতা ছিলেন শন। এসময় তাঁর বয়স ছিল ১৯ বছর। ২০০১ সালে কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে ন্যাপস্টার বন্ধ হয়ে যায়। বর্তমানে স্পোর্টিফাই নামে মিউজিক শেয়ারিং ওয়েবসাইটের সঙ্গেও জড়িত আছেন শন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV