Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র হারালো জার্মানিকে

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: June 3, 2013 | 4:02 PM

স্পোর্টস ডেস্ক: ফুটবলে জার্মানির কেতন উড়ছিলই। তবে জার্মানির উড়ন্ত কেতনে হাওয়া কমালেন স্বয়ং এক জার্মান। প্রীতিম্যাচে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারালো যুক্তরাষ্ট্র। রোববার যুক্তরাষ্ট্রের ৪-৩ গোলের  জয়ের নেপথ্য কারিগর মার্কিন দলের জার্মান কোচ জার্গেন ক্লিন্সম্যান। আর ফুটবলের পাওয়ার হাউস জার্মানিকে হারিয়ে মার্কিনরা তাদের ফুটবল শতবার্ষিকীর উদযাপনটা করলো বিশেষ ঢঙে।  জায়ান্ট বধের ম্যাচে ভিন্ন কৃতিত্ব মার্কিন ফুটবলার জজি আলটিডোরের। ১৯ মাস পর এদিন গোল পেলেন আলটিডোর। জার্মানির বিপক্ষে যুক্তরাষ্ট্র সর্বশেষ জয় দেখেছিল ১৯৯৯’র কনফেডারেশন কাপে। আর স্বদেশে আধা লাখ দর্শকের সামনে রোববারের জয়ে বড় ভূমিকা মার্কিনদের সেরা তারকা ক্লিন্ট ড্যাম্পসের জোড়া গোল। ইংলিশ প্রিমিয়ার লীগে টটেনহ্যাম ফরোয়ার্ডের নৈপুণ্যে ম্যাচে একসময় যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ নেয় ৪-১ গোলে। জার্ড মুলারের ৬৮ গোলের রেকর্ড থেকে এক কম নিয়ে এ দিন খেলতে নামেন জার্মানির পোলিশ স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। তবে গোলের দেখা পাননি ল্যাজিও স্ট্রাইকার। বরং নিজ দেশের বিপক্ষে জয় নিয়ে ম্যাচ শেষের হাসিটা জার্মান গ্রেট ক্লিন্সম্যানের। জাতীয় দলের জার্সি গায়ে ক্যারিয়ারে ১০৮ ম্যাচে ৪৭ গোল ও বিশ্বকাপ জয় ছাড়াও জার্মানির কোচের দায়িত্ব নিয়ে দলকে ক্লিন্সম্যান সেমিফাইনালে নিয়ে যান ২০০৬’র বিশ্বকাপে। সামনে বাছাইয়ের গুরুত্বপূর্ণ খেলার আগে প্রীতি ম্যাচে সদ্য জার্মানি ৪-২ গোলের বড় জয় পায় লাতিন শক্তি ইকুয়েডরের বিপক্ষে।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV