Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

সংসদে তোফায়েলের স্মৃতিচারণ : বলেছিলাম, আপনি অনেক বড় হবেন : আজ স্পিকার হয়েছেন

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: June 3, 2013 | 4:06 PM

বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা স্পিকার হিসেবে গত মে মাসে শপথ নেয়ার পর গতকালই প্রথম নিজের আসনে বসেন ড. শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করেন সংসদের বাজেট অধিবেশনে। মাত্র ৪৭ বছর বয়সে ড. শিরীন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ আসনে আসীন হন। গতকাল বিকাল ৫টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। প্রথমে স্পিকারের স্বাগত বক্তব্য শেষে শুভেচ্ছা বক্তব্য দেয়ার সুযোগ পান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ। স্পিকার ড. শিরীন শারমিনের চেয়ে বয়সে ২৩ বছরের বড় তোফায়েল এমপিদের সারিতে দাঁড়িয়ে এ সময় স্পিকারের শৈশবের কিছু স্মৃতিচারণ করেন। নতুন দায়িত্ব নেয়া স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আপনি আপনার আসনে বসার পর থেকে বেশ স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম! বারবার আপনার চেয়ারের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম আপনার শৈশবের কথা!’ স্মৃতি ঘেটে তোফায়েল আহমদ বলতে থাকেন, ‘বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আপনার বাবা ছিলেন তার সেক্রেটারি। আমিও মাত্র ২৯ বছর বয়সে বঙ্গবন্ধুর রাজনৈতিক সেক্রেটারি হই। তখন প্রায়ই আমি আপনাদের বাসায় যেতাম। আপনি ছিলেন তখন খুবই ছোট। আপনি তখন ক্লাস ওয়ানে পড়তেন। আপনাকে আমি তখন বলতাম আপনি ইংরেজিতে কথা বলেন। সেই সময় আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতেন। তখন আমি বলেছিলাম, আপনি অনেক বড় হবেন। আজ আপনি জাতীয় সংসদের স্পিকার হয়েছেন।’ প্রসঙ্গত, তোফায়েল আহমেদ তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বর্তমান সংসদসহ পাঁচবার এমপি নির্বাচিত হয়েছেন। আর নবনির্বাচিত স্পিকার একজন মেধাবী ব্যক্তিত্ব হিসেবে সর্বজন শ্রদ্ধেয়। তিনি বর্তমান সংসদে সংরক্ষিত মহিলা আসনের একজন এমপি। স্পিকারের দায়িত্ব পাওয়ার আগে তিনি টেকনোক্র্যাট কোটায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV