দ্রুত গলছে এভারেস্টের হিমবাহ

হারিয়ে যেতে বসেছে মাউন্ট এভারেস্টের তুষার আচ্ছাদন। উষ্ণায়নের থাবায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ তার সৌন্দর্য হারাতে বসেছে। প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে এ হিমবাহ। আর একইসঙ্গে তা নিম্নভূমির দেশগুলোর জন্যও বিপদের ইঙ্গিত দিচ্ছে। এক গবেষণায় দেখা যায়, ৫০ বছরে বৈশ্বিক উষ্ণায়নের কারণে ১৩ শতাংশ সঙ্কুচিত হয়ে গেছে এভারেস্টের হিমবাহ। এক বর্গকিলোমিটার থেকে ছোট হিমবাহগুলো অতি দ্রুত গলে যাচ্ছে। ১৯৬০ সালের পর থেকে এই প্রবণতা বেড়েছে। হিমবাহগুলোর জায়গা দখল করছে বরফ। এতদিন মোটা হিমবাহের তলায় ঢাকা পড়ে থাকা পাথর বেরিয়ে এসেছে। ছোট বরফ তাদের ঢেকে রাখতে পারছে না। গবেষণায় প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ১৯৬০ সালের পর থেকে পাথরের স্তূপ বেরিয়ে পড়েছে প্রায় ১৭ শতাংশ। বৈশ্বিক উষ্ণতার কারণে শুধু মাউন্ট এভারেস্ট নয়, হিমালয় সংলগ্ন অঞ্চলের তাপমাত্রাও অত্যধিক বেড়ে গেছে। ফল হিসেবে ১৯৯০ সালের পর থেকে তুষারপাতের মাত্রা উল্লেখযোগ্য হারে কমতে থাকে। গবেষণাকারীদের সন্দেহ, এভারেস্ট সংলগ্ন এলাকায় তুষারের পরিমাণ কমে যাওয়ার কারণ হলো গ্রিনহাউস গ্যাস, যা তাপমাত্রাকে উত্তপ্ত করে তুলছে। আরও আশঙ্কার বিষয় হলো, এভারেস্টের তাপমাত্রা বেড়ে গিয়েছে ০.৬ ডিগ্রি সেলসিয়াস। গবেষণাকারীরা আশঙ্কা করছেন, এ প্রবণতা যদি চলতে থাকে তাহলে আগামী দিনে সঙ্কটে পড়বে এশিয়ার একটি বিরাট অংশ। কৃষি, পানি এবং জলবিদ্যুত্ উত্পাদন সবই নির্ভর করে হিমালয় থেকে উত্পন্ন হওয়া নদীগুলোর ওপর। গ্রীষ্মে এসব অঞ্চলে পানির জোগান দেয় নদীগুলো, যা আসে মূলত হিমবাহ থেকে।রয়টার্স/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








