Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ফেসবুক থেকে বই!

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: June 3, 2013 | 4:32 PM

ফেসবুক থেকে বই!গড়পরতা সামাজিক যোগাযোগের বিপরীতে মানুষ যেখানে ক্রমে ক্রমে সামাজিক যোগাযোগের উপরই বেশি নির্ভর হয়ে পড়ছে সেখানে তার জীবনের নানা অনুষঙ্গেও জড়িয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগের সাইটগুলো। আর মানুষের যাপিত জীবনের এই পরিবর্তনকে গুরুত্ব দিয়েই এবার ফেসবুকের টাইমলাইন (যেখানে ব্যবহারকারীর সকল কর্মকাণ্ড, স্ট্যাটাস, ছবি বা কমেন্টের বিবরণ থাকে) এ থাকা তথ্য ব্যবহার করে আত্মজীবনীমূলক বই তৈরি করে দেওয়ার সুযোগ নিয়ে এসেছে লাইকবুক নামের একটি প্রতিষ্ঠান। এর ফলে একজন ফেসবুক ব্যবহারকারী খুব সহজেই ফেইসবুক টাইমলাইন থেকে তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় বা মুহূর্ত যেমন জন্মদিন, বিয়ে, ভ্রমণ এবং অন্যান্য স্মরণীয় মুহূর্তকে ছাপানো বই-এ রূপান্তর করতে পারবেন। নতুন এই সেবার মাধ্যমে মূলত ফেসবুকের ক্লাউড স্পেসে সংরক্ষিত ব্যবহারকারীর নানা তথ্যেরই একটি বাছাই সংকলন তৈরি করা যাবে এবং এখানে কোন কোন বিষয় ব্যবহারকারীরা তার ফেসবুক বইয়ে দেখতে চান তা নির্ধারণ করে দেওয়া যাবে লাইকবুক নামের একটি অপশনের সাহায্যে। কাজেই আপনার নানা সময়ে দেওয়া স্ট্যাটাস বা সেই স্ট্যাটাসের উপর করা বন্ধুদের মন্তব্যের কোন কোনটি আপনি রাখতে চাইছেন এবং কোনটি চাইছেন না, কিংবা ট্যাগ করা কোন ছবিটি আপনি আড়ালে রাখতে চাইছেন এগুলো সহজেই নিজের পছন্দমতো বাছাই করে দেওয়া যাবে। যদিও নির্ধারিত কোনো তারিখ থেকে শুরু করা এই অনলাইন ভিত্তিক জীবনী কতটা সমৃদ্ধ হবে তা সম্পূর্ণরূপেই নির্ভর করবে ব্যবহারকারীর আর্কাইভে কী পরিমাণ বিষয়বস্তু অন্তর্ভূক্ত রয়েছে তার উপর। আর অনলাইনের গণ্ডি ছাড়িয়ে কেউ যদি তার এই সামাজিক যোগাযোগ নির্ভর জীবনীটিকে দেখতে চান ছাপার অক্ষরেও তাহলে তাকে বইয়ের আকার ভেদে দিতে হবে ১২ ডলার থেকে ১৩৭ ডলার অবদি এবং এ ধরনের বইগুলোর পৃষ্ঠাসংখ্যা হতে পারে ২৫ পৃষ্ঠা থেকে ৫০০ পৃষ্ঠা পর্যন্ত।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV