কম্পিউটারের দেখভাল করবে সফটওয়্যার
কম্পিউটারের সব সমস্যা দেখাশোনার এবং সেসব ঠিক করে দেওয়ার ক্ষেত্রে দারুণ একটি সফটওয়্যার হচ্ছে টিউনআপ ইউটিলিটি। কম্পিউটারের বিভিন্ন সমস্যা খুঁজে তা সমাধানের নির্দেশ দিলে সফটওয়্যারটি নিজে নিজেই সমাধান করে দেবে। এটি ব্যবহারে একই সঙ্গে কম্পিউটারের যাবতীয় সমস্যা দূর হবে এবং সব কাজের গতি বৃদ্ধি পাবে।
সফটওয়্যারটি www.tune-up.com/download ওয়েবসাইট থেকে সর্বশেষ সংস্করণ নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন। এটি বিনা মূল্যে পাওয়া যাবে না, তাই সফটওয়্যারটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে কিনে নিতে হবে।
ইনস্টল শেষে 1-Click Maintenance চালু হবে। Start analysis now চেপে এটি চালু করুন। কিছুক্ষণ অপেক্ষা করে Run maintenance চাপলে প্রাথমিক অবস্থায় এটি আগে থেকে নির্দেশিত এবং চিহ্নিত সমস্যা সমাধান করবে। এবার ডেস্কটপের Tune up Utilities 2013 চেপে স্টার্ট সেন্টার চালু করুন। এখানে Status & recommendations ট্যাব থেকে Increase Performance, Fix problems, System protection-এ পরিবর্তন এনে কম্পিউটার বিভিন্ন গতি বৃদ্ধি, সমস্যা এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়। Optimize computer থেকে Disable programs খুলুন। খেয়াল করুন এখানে কম্পিউটার চালু হওয়া, অপারেশন এবং কম্পিউটার বন্ধ হওয়া চিত্র আলাদা তিনটি রেখার মাধ্যমে বোঝানো হয়েছে। এখন ডানের যেকোনো ইনস্টল থাকা প্রোগ্রামে নির্বাচন করলে রেখা তিনটির চিত্রের পরিবর্তন হবে। নির্বাচিত যে প্রোগ্রামের রেখা বেশি দেখাবে সেটি নির্বাচন করে এন্টার চাপুন অথবা ডান ক্লিক করে Disabled করে দিন। এভাবে চালু থাকা প্রোগ্রামকে নিষ্ক্রিয় করে দিলে অযথা সিস্টেমের খালি জায়গা দখল না করে কম্পিউটার চালু-বন্ধ এবং অন্যান্য অপারেশন দ্রুত হতে সহায়তা করবে। পরে ওই প্রোগ্রাম চালু করলে সেটার কাজ করা যাবে, কিন্তু অযথা সিস্টেমের জায়গা দখল করবে না। এভাবে বাকি কাজগুলো সম্পন্ন করুন। এখানের তালিকায় থাকা বিভিন্ন অপশন ব্যবহার করে কম্পিউটারের অপারেশন দ্রুত করানো যাবে। তাই Optimize registry and performance বিভাগ থেকে clean registry, defragment registry, defragment hard disk চেপে সিস্টেমের রেজিস্ট্রির গতি বাড়ানো যায়। Fix problems ট্যাব চেপে সাধারণ সমস্যা এবং হার্ডডিস্কের সমস্যার সমাধান আনা যায়। ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা আছে টিউনআপ ইউটিলিটিতে। PC optimization mode বিভাগের Economy এবং Turbo মুড ব্যবহার করে ল্যাপটপের ব্যাটারির দীর্ঘক্ষণ ধরে রাখার ব্যবস্থা করা যায়। —মো. রাকিবুল হাসান/প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’