ফেইসবুকে আপত্তিকর ছবির জন্য সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা
ডেস্ক: অন্তর্বাস পরে সামরিক সরঞ্জাম নিয়ে ছবি তুলে ফেইসবুকে দেয়া ইসরাইলি নারী সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী। ইসরাইলের সেনাবাহিনী রোববার জানিয়েছে এসব নারী সেনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইসরাইলের নিউজ সাইট ওয়াল্লা বলেছে, দক্ষিণ ইসরাইলের একটি ঘাঁটির জন্য নিয়োগ করা নতুন সেনা সদস্যরাই ওই ঘটনা ঘটিয়েছিল। বিবৃতিতে বলা হয়, তরুণ নারী সেনারা এমনভাবে ছবিতে উপস্থিত হয়েছে যাতে তাদের ঔদ্ধত্যমূলক আচরণেরই বহিঃপ্রকাশ।
কমান্ডিং অফিসাররা এসব নারী সেনাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বিবৃতিতে অবশ্য সেনাদের পরিচয় প্রকাশ করা হয়নি বা তাদের বিরুদ্ধে কি ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা জানানো হয়নি। অনেক সামরিক কর্মকর্তা বলেছেন এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ওই সেনাদেরকে শিক্ষামুলক উপদেশ দেয়া হয়েছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’