দেহেই যুক্ত থাকবে ভবিষ্যত্ কম্পিউটার

সামনে আসছে গুগলের বিস্ময়কর চশমা ‘গুগল গ্লাস’। বসে নেই অ্যাপেলও। তাদের স্মার্টওয়াচ ‘আইওয়াচ’ বাজারে আসার খবর শোনা যাচ্ছে অনেক দিন থেকেই। তাহলে কি ধরে নেয়া যায় যে, এসব পরিধানযোগ্য কম্পিউটারই আমাদের ভবিষ্যতের সঙ্গী? অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক গত মাসেই বলেছেন, সামনের দিনগুলোতে অনেক কোম্পানিই এ ধরনের ডিভাইস উদ্ভাবন নিয়ে কাজ করবে। অবশ্য টিম কুক এ কথা বলার আগেই অনেকে কাজ শুরু করে দিয়েছে। তারই কিছু প্রমাণ দেখা যাবে গতকাল মঙ্গলবার থেকে তাইওয়ানে শুরু হওয়া পাঁচ দিনের মেলা ‘কম্পিউটেক্স’-এ। যেমন তাইওয়ানের কোম্পানি সনোস্টার ইনকরপোরেশন মেলায় তাদের তৈরি স্মার্টওয়াচ দেখাবে—যেটা দিয়ে ফেসবুক, টুইটারে ঘোরাঘুরি করা ছাড়া পড়া যাবে ইবুক। এছাড়া জগিংয়ের সময় ঘড়িটি আপনাকে জানিয়ে দেবে, আপনি কতদূর দৌড়ালেন আর কতখানি ক্যালরি ক্ষয় করলেন। চলতি বছরের তৃতীয় ভাগে ঘড়িটি কিনতে পারা যাবে বলে জানিয়েছে সনোস্টার। দাম পড়বে ১৭৯ ডলার। এছাড়া মেলায় দর্শনার্থীরা পরিচিত হতে পারবেন ‘মাইন্ডওয়েভ মোবাইল’ নামের আরেকটি পরিধানযোগ্য কম্পিউটারের সঙ্গে। এটা হলো মস্তিষ্ক ও কম্পিউটারের একটা ইন্টারফেস, যেটা হেডসেট ব্যবহারকারীদের কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। সেই সঙ্গে তারা স্ক্রিনে মস্তিষ্কের তরঙ্গ দেখতে পারবেন। তবে বিশ্লেষকরা এসব পরিধানযোগ্য কম্পিউটারের ভবিষ্যত্ নিয়ে এখনই উচ্চাশা প্রকাশ করছেন না। যেমন প্রযুক্তি বিষয়ের লেখক এডওয়ার্ড টেনার গুগল গ্লাসকে ভবিষ্যতের ‘সেগওয়ে’ হিসেবে দেখছেন। সেগওয়ে হচ্ছে দুই চাকার একটি বাহন, যেটা ব্যাটারি দিয়ে চলে। অতীতে যখন এ বাহন উদ্ভাবনের কথা জানানো হয়েছিল, তখন এর ভবিষ্যত্ নিয়ে অনেক উচ্চাশা প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরে দেখা গেল, সেসব সম্পর্কে মানুষ আর তেমন আগ্রহী হননি। সুতরাং সব ক্ষমতার উত্স ব্যবহারকারী। একমাত্র তারাই পরিধানযোগ্য কম্পিউটারের ভবিষ্যত্ নির্ধারণ করে দিতে পারেন। এ ব্যবহারকারীদের মধ্যে পড়ি আমি, আপনি বা আপনারা। তাই আপনিই বলুন, স্মার্টওয়াচ বা বুদ্ধিমান হেডসেট আপনার চাই কি না। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’