Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

চতুর্থ প্রজন্মের ‘হাসওয়েল’ প্রসেসর আনল ইন্টেল

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: June 4, 2013 | 3:02 PM

মোজাহেদুল ইসলাম :
চতুর্থ প্রজন্মের 'হাসওয়েল' প্রসেসর আনল ইন্টেলকম্পিউটিংয়ের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যারের অন্যতম মূলে রয়েছে প্রসেসর। ডেস্কটপ পিসি থেকে শুরু করে ল্যাপটপ কিংবা আধুনা স্মার্টফোন বা ট্যাবলেট পিসির ক্ষেত্রেও ভালো প্রসেসরের বিকল্প নেই। এই প্রসেসর তৈরিতে বিশ্বব্যাপী শীর্ষস্থানটি দখল করে রেখেছে ইন্টেল। শুরু থেকেই এই চিপ নির্মাতা নতুন নতুন চমক নিয়ে হাজির হয়েছে প্রযুক্তি বিশ্বের সামনে। তবে গত কয়েক বছর ধরে এই ধারায় যেন লেগেছে নতুন গতি। এর মধ্যেই তাদের দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের প্রসেসর বাজার দখল করে নিয়েছে ভালোভাবেই। এবারে তারা বাজারে নিয়ে এসেছে তাদের চতুর্থ প্রজন্মের প্রসেসর। এর কোড নাম হচ্ছে ‘হাসওয়েল’। এক বছরেরও বেশি সময় আগে এই চতুর্থ প্রজন্মের প্রসেসরের ঘোষণা দিয়েছিল ইন্টেল। গত কয়েকদিন এই প্রসেসরের নানা ফিচার নিয়ে চলছে প্রযুক্তি বিশ্বে নানা ধরনের আলোচনা। এসব আলোচনার অবসান এবার ঘটছে ইন্টেলের আনুষ্ঠানিক ঘোষণায়। নতুন প্রজন্মের এই প্রসেসরের মূল আকর্ষণ হিসেবে থাকছে কম শক্তি খরচ এবং উন্নত গ্রাফিক্স। ফলে ট্যাবলেট পিসি এবং ল্যাপটপের সমন্বয়ে তৈরি হাইব্রিড ডিভাইসগুলো এই প্রসেসর ব্যবহার করে নতুন গতি পাবে বলে জানিয়েছে ইন্টেল। তারা জানিয়েছে, এই প্রসেসর এত কম শক্তি খরচ করবে, যাতে করে এগুলো ফ্যানলেস ডিজাইনের ডিভাইসেও ব্যবহার করা যাবে। নতুন এই প্রসেসরগুলো বর্তমানের প্রসেসরগুলোর তুলনায় ১৫ শতাংশ বেশি গতিতে পারফরম্যান্স প্রদানের সক্ষম। তবে তার জন্য এতে শক্তি খরচ হবে এখনকার তুলনায় প্রায় অর্ধেক। ফলে আইভি ব্রিজ প্রসেসরের তুলনায় এটি ব্যবহার করে তৈরি করা ডিভাইসের ব্যাটারি লাইফ যেমন বাড়বে, তেমনি স্ট্যান্ডবাই টাইম বাড়বে তিনগুণ পর্যন্ত। এতে সংযুক্ত শক্তিশালী গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের (জিপিইউ) ব্যবহারের ফলে ত্রিমাত্রিক গ্রাফিক্স ও এইচডি ভিডিওতে পারফরম্যান্স পাওয়া যাবে দ্বিগুণ। এখন পর্যন্ত প্রসেসরের রাজ্যে একে অনন্য এক সংযোজন হিসেবেই অভিহিত করেছে ইন্টেল।ইত্তেফাক
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV