শুল্ক ফাঁকির অভিযোগে ফ্লোরিডায় ২২ বাংলাদেশী ব্যবসায়ীসহ ২৩জন গ্রেফতার
হাকিকুল ইসলাম খোকন: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একাধিক শহরে ১৩টি ডেলি গ্রোসারি (স্টেশনারি ও মুদি দোকান) থেকে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ গত বৃহস্পতিবার সকালে ২২ বাংলাদেশী ব্যবসায়ীসহ ২৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ফ্লোরিডা বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দিনাজ খান (৫৩) এবং তার স্ত্রী ঝর্ণা খান (৪৭) মনসুরম্নল ইসলাম (৪৯) ও তার স্ত্রী পারভিন বেগম (৪৫) প্রমুখ।

এ ঘটনায় ফ্লোরিডার বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃতদের অধিকাংশের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তারা ফ্লোরিডার বিভিন্ন স্টোরে শুল্কযুক্ত পণ্য কৌশলে শুল্ক ছাড়া (শুল্ক ট্যাগ উঠিয়ে) বিক্রি করে আসছিল। শুল্ক বিভাগের কর্মকর্তারা দ�িণ ফ্লোরিডায় তাদের ১৩টি স্টোরের পণ্য বেচাকেনা সাড়ে তিন বছর যাবৎ পর্যবে�ণ করে আসছিল। এই সময়ই তারা ফেডারেল সরকারের দশ লাখ ডলার আয়কর ফাঁকি দেয় বলে মামলায় উলেস্নখ করা হয়। গত বুধবার এই অভিযোগের ভিত্তিতে পুলিশ দিনাজ খানের পশ্চিম ডেলারি বিচ এলাকায় বাড়ি থেকে তাকে এবং তার স্ত্রীকে গ্রেফতার করে। আদালত তাদের জামিন না-মঞ্জুর করে মায়ামি দাদে কাউন্টি জেলখানায় পাঠিয়েছে। একই দিনে মনসুরম্নল ইসলাম, তার স্ত্রী পারভিন বেগমকে পামবিচে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। ১৩টি স্টোর থেকে গ্রেফতারকৃত অন্য আসামীদেরও পামবিচ কাউন্টি জেলে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ১৯৮০ সালে দক্ষিণ ফ্লোরিডায় দিনাজ খান ও মঞ্জুরম্নল হক মঞ্জু প্রথম একটি ডেলি স্টোরে কাজ নেন। ১৯৯০ সালে খোরশেদ খান এবং মঞ্জুরম্নল হক মঞ্জুর সঙ্গে তিনি প্রথম একটি ডেলি স্টোরের মালিক হন। এরপর থেকে তারা দ্রম্নত একের পর এক স্টোরের মালিক বনে যান। কখনো একক আবার কখনো যৌথভাবে তারা ডেলি স্টোর বাড়াতে থাকেন। গ্রেফতার হবার সময় দিনাজ খান এবং তার স্ত্রী ১১৮টি স্টোরের মালিক (যৌথ মালিকানার ভিত্তিতে) ছিলেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা সিন্ডিকেট করে নামে-বেনামে কয়েকশ দোকানের মালিক হয়ে গেছেন, যা তাদের সন্দেহের মাত্রাকে বাড়িয়ে তোলে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি