আবাসনশিল্প-সংশ্লিষ্ট চাকরি নিয়ে গবেষণা : প্রিয়দর্শন ব্যক্তিদের উপার্জন বেশি?
চেহারার সৌন্দর্য কি মানুষের পেশাগত জীবনে সাফল্য এনে দিতে পারে? মার্কিন গবেষকেরা বলছেন, আবাসনশিল্প-সংশ্লিষ্ট চাকরিতে সুদর্শন ব্যক্তির সাফল্যের সম্ভাবনা বেশি। কর্মীর বাহ্যিক অবয়বকে যেকোনো প্রতিষ্ঠানই গুরুত্ব দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের কলম্বাস স্টেট ইউনিভার্সিটি, মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপির গবেষকেরা মোট ৪০২ জন আবাসনকর্মীর সাত বছরের কাজের তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা চালান। অ্যাপ্লাইড ফিন্যানশিয়াল ইকোনমিকস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, আবাসনপ্রতিষ্ঠানে কর্মরত অত্যন্ত আকর্ষণীয় চেহারার ব্যক্তি তুলনামূলক শীর্ষ পদে পৌঁছতে সমর্থ হন। কারণ, প্রতিষ্ঠানের মুনাফা ও সাফল্য বৃদ্ধি এবং বাড়তি কমিশনপ্রাপ্তির ক্ষেত্রে তাঁরা এগিয়ে থাকেন। শীর্ষ গবেষক ও অর্থনীতির অধ্যাপক ফ্র্যাঙ্ক মিক্সন বলেন, কর্মীর চেহারার সহজাত আকর্ষণ প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ায়। বিষয়টি অর্থনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিচ্ছে। বেশি আকর্ষণীয় কর্মীরা উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে হয়তো নিজেদের সৌন্দর্য বাড়তি যোগ্যতা হিসেবে ব্যবহার করেন। লাইভসায়েন্স।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’