৫৬ শতাংশ মার্কিনি স্মার্টফোন ব্যবহার করে
ডেস্ক: সমপ্রতি এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের পূর্ণবয়স্ক জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। পরিসংখ্যান অনুযায়ী, ৫৬ শতাংশ মার্কিনি স্মার্টফোনের ওপর নির্ভরশীল। এর মধ্যে শতকরা ৮০ জন ১৮-৩৪ বছরের মধ্যে। ২০১১ সালে ৩৫ শতাংশ মার্কিনি কমপক্ষে একটি স্মার্টফোনের মালিক ছিলেন। বিখ্যাত জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টারের ইন্টারনেট অ্যান্ড আমেরিকান লাইফ প্রকল্পের এক পরিসখ্যানে এ তথ্য দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত এপ্রিল ও মে মাসে ২ হাজার ২০০ জন পূর্ণবয়স্ক মানুষের ওপর জরিপটি পরিচালিত হয়। এতে দেখা যায়, ৯১ শতাংশেরই কোন না কোন মোবাইল ফোন রয়েছে। আর বেশির ভাগই বলেছেন, তাদের স্মার্টফোন আছে কিংবা স্মার্টফোন প্ল্যাটফর্মে তারা তাদের মোবাইল ডিভাইসটি ব্যবহার করছেন। ৩৫ শতাংশ মানুষ বলেছেন, তাদের মোবাইল ফোন থাকলেও, সেটি স্মার্টফোন নয়।
জরিপে অংশ নেয়া মাত্র ৯ শতাংশ মার্কিনি বলেছেন, তাদের কোন সেল ফোন নেই। যাদের বয়স ৬৫ বছরের বেশি, তাদের মধ্যে ১৮ শতাংশ ব্যবহার করেন স্মার্টফোন।মানবজমিন
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








