Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বিবিসি’র নতুন কার্যালয় : প্রায় ৬ হাজার কর্মী কর্মরত

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: June 7, 2013 | 4:21 PM

ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথ গতকাল উদ্বোধন করলেন বৃটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) নতুন সমপ্রচার কার্যালয়। বিবিসির কার্যালয়ে রানির আগমনে দৃশ্য সরাসরি সমপ্রচার করে বিবিসি টেলিভিশন। সংবাদ কক্ষে প্রবেশ করলে সংবাদ উপস্থাপকদের পেছনে দেখা যায় রানিসহ উপস্থিতদের। এ খবর দিয়েছে বাংলানিউজ। এতে বলা হয়, নতুন ভবনে বিবিসি রেডিও-৪ এর উপস্থাপক জেমস নফটি ও সিয়ান উইলিয়ামসের সঙ্গে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ অনুষ্ঠান থেকেই বিবিসির নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন তিনি। বলেন, আমি আশা করছি নতুন ভবন আপনাদের ভবিষ্যতে সেবা দেবে এবং আজকে এর উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। রানি ভবনে গেলে বিবিসি ট্রাস্টের চেয়ারম্যান লর্ড প্যাটেন ও বিবিসির মহাব্যবস্থাপক টনি হল স্বাগত জানান। এরপর তিনি বিবিসি রেডিও-১ পরিদর্শন করেন এবং নিক গ্রিমশ, ট্রেভর নেলশন ও সারা কক্সসহ সংবাদ পাঠকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর জনপ্রিয় বৃটিশ ব্যান্ড দ্য স্ক্রিপ্টের শিল্পী ড্যানি ও’ডোনোঘুর সরাসরি পরিবেশনা ‘লাইভ লঞ্জ’ উপভোগ করেন তিনি। লাইভ লঞ্জ উপভোগ করার পর ভবনে তৃতীয় ফ্লোরে যান তিনি। সেখানে বিবিসির সংবাদ শাখার ভারপ্রাপ্ত পরিচালক ফ্রান উনসওর্থ রানির সঙ্গে বিবিসি ফোরের স্টাফদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর রেডিও ফোরের সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন ভবনের উদ্বোধন ঘোষণা করেন তিনি। চলে যাওয়ার সময় উদ্বোধনী অনুষ্ঠানের এক স্মারক উন্মোচন করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ডিউক অব এডিনবার্গের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বিবিসির এর আগের কার্যালয় টেলিভিশন সেন্টার পাঁচবার পরিদর্শন করেছিলেন রানি। নতুন ভবনে নয়টি রেডিও নেটওয়ার্ক, ২৪ ঘণ্টার তিনটি নিউজ চ্যানেলের কার্যালয়। নতুন ভবন থেকে বিবিসির সব প্রধান সংবাদ বুলেটিন সমপ্রচার করা হয়।
এ ভবনে বিবিসি টেলিভিশন, রেডিও, সংবাদ ও অনলাইনের প্রায় ৬ হাজার কর্মী কর্মরত। ১৯৬০ সালে পশ্চিম লন্ডনের টেলিভিশন সেন্টারে যাত্রা শুরুর পর গত ১৭ই মার্চ গ্রিনিচ মান সময় ২২টায় সর্বশেষ সংবাদ পাঠ করা হয়। কেন্দ্রীয় লন্ডনের নতুন ভবন ব্রডকাস্টিং হাউজ অত্যাধুনিক সুযোগ সুবিধা সংবলিত।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV