Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বিশ্বের সম্পদশালী ব্যক্তিবর্গের সম্মেলনে সম্মাননা পেলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: June 8, 2013 | 12:00 PM

ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী ব্যক্তিবর্গের সম্মেলনে সম্মাননা পেয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বের দুই শতাধিক সর্বোচ্চ সম্পদশালী ব্যক্তির সম্মেলনে গত ৫ই জুন জাতিসংঘ ভবনে প্রফেসর মুহাম্মদ ইউনূস ও ওয়ারেন বাফেটকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। জাতিসংঘের মহাসচিব বান কি-মুন উপস্থিত সম্মানিত অতিথিদের স্বাগত জানান এবং দারিদ্র্য নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও পরিবেশের মতো বৈশ্বিক বিষয়গুলোতে ভূমিকা রাখার জন্য তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। জাতিসংঘে বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশের আয়োজন করে বিশ্ব বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। ফোর্বস ম্যাগাজিনের চেয়ারম্যান স্টিভ ফোর্বস বলেন, এই সম্মেলন কক্ষে উপস্থিত ব্যক্তিবর্গের সম্পদের পরিমাণ প্রায় অর্ধেক ট্রিলিয়ন ডলার।  মুহাম্মদ ইউনূস বিশ্বের সর্বোচ্চ বিত্তশালী ব্যক্তিবর্গকে সামাজিক ব্যবসায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান। প্রস্তাব করেন, এই ফিলানথ্রোফি সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন, তাদের দানের অর্থের দশ শতাংশ প্রতি বছর তারা যেন সামাজিক ব্যবসায় বিনিয়োগ করেন। ওয়ারেন বাফেট ছাড়াও এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিল গেটস, বিল এ্যাকমেন, বোনো, রে চেম্বার্স, পল টিউডর জোন্স, পিটার জি পিটারসন, সোয়ার্স ম্যান, এবং জেফ স্কল প্রমুখ। রবিনহুড-এর প্রতিষ্ঠাতা পল টিউডর জোন্স এবং ই-বে এর প্রতিষ্ঠাতা জেফ স্কল ও প্রফেসর মুহাম্মদ ইউনূস প্লেনারি সেশনে বক্তব্য দেন। সন্ধ্যায় মুহাম্মদ ইউনূস ও ওয়ারেন বাফেটের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে মুহাম্মদ ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদানের আগে স্টিভ ফোর্বস মুহাম্মদ ইউনূস ও তার কাজের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন তিনি দারিদ্র্য নিরসনে একজন অসাধারণ অনুঘটক, একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি মানুষের প্রকৃতির শুভ দিকটির সংজ্ঞায়নে অনেক অবদান রেখেছেন। সম্মেলনে অংশগ্রহণকারী বিপুল বিত্তশালী ব্যক্তিবর্গ সমবেতভাবে দাঁড়িয়ে বিপুল করতালি দিয়ে প্রফেসর ইউনূস এবং ওয়ারেন বাফেটকে অভিন্দন জানান।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV