Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

গোয়েন্দা নজরদারি কর্মসূচির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: June 8, 2013 | 4:57 PM

গোয়েন্দা নজরদারি নিয়ে ওবামার সাফাইমার্কিন গোয়েন্দা সংস্থার টেলিফোন ও ইন্টারনেটের ওপর নজরদারি কর্মসূচির বিষয়ে দেশটির জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থায়ী বসবাসকারীদের ইন্টারনেট সংযোগ ব্যবস্থাকে লক্ষ্য করে এই কর্মসূচি নয়, এটি কেবল যুক্তরাষ্ট্রের বাইরের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। একই ধরনের বক্তব্য দিয়েছেন সেদেশের গোয়েন্দা সংস্থা এনএসএ’র পরিচালক জেমস ক্ল্যাপার। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভেতরে কোনো নাগরিককে ইচ্ছাকৃতভাবে এ কর্মসূচির আওতাভুক্ত করা হয় না ।
ওবামা মার্কিন নাগরিকদের আশ্বস্ত করার চেষ্টা করে বলেন, আপনাদের টেলিফোনের আলাপচারিতা কেউ শুনছে না। নজরদারি কর্মসূচির বিষয়টি আসলে এমন নয়। তিনি বলেন, আমেরিকানদের নিরাপত্তার জন্যেই এই নজরদারি আর পুরো কার্যক্রমটি কংগ্রেসের তত্ত্বাবধানে করা হচ্ছে। সমপ্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানায়, দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ গোপনে লাখ লাখ লোকের টেলিফোন কথোপকথনের তথ্য সংগ্রহ করছে। টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর তত্কালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কোনো ঘোষণা ছাড়াই নজরদারির এ কর্মসূচি চালু করেন বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। সরকারের এ নীতিতে জনগণের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার লঙ্ঘন হচ্ছে বলে দেশটিতে তুমুল বিতর্ক সৃষ্টি শুরু হওয়ার পর, গোপনে তথ্য নেয়ার কথা গত বৃহস্পতিবার স্বীকার করে যুক্তরাষ্ট্র সরকার।
এদিকে আড়িপাতার বিষয়ে একই ধরনের বক্তব্য দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ’র (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) পরিচালক জেমস ক্ল্যাপার। তিনি দাবি করেন, ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান পত্রিকায় ‘প্রিজম’ সম্পর্কে প্রকাশিত সব তথ্য সঠিক নয়। ক্ল্যাপার বলেন, এ কর্মসূচি কেবল যুক্তরাষ্ট্রের বাইরের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। এতে বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপরই জোর দেয়া হয়। যুক্তরাষ্ট্রের ভেতরে কোনো নাগরিককে ইচ্ছাকৃতভাবে এ কর্মসূচির আওতাভুক্ত করা হয় না ।বিবিসি, রয়টার্স/ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV