Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

উইন্ডোজ স্টোরে যুক্ত হলো ‘বিং ট্রান্সলেটর’

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: June 8, 2013 | 5:05 PM

তরিকুর রহমান সজীব :
উইন্ডোজ স্টোরে যুক্ত হলো 'বিং ট্রান্সলেটর'বিভিন্ন কাজে আমাদের অনলাইনে এমন অনেক ওয়েবসাইটেই প্রবেশ করতে হয়, যেই ওয়েবসাইটের ভাষা হয়ত আপনার জানা নেই। সে ক্ষেত্রে গুগল’র ট্রান্সলেট ফিচারটি আপনাকে অনেকটাই সহায়তা করতে পারে। কিন্তু বাস্তবে হয়ত আপনি ইংরেজিটা ভালো জানেন, কিন্তু এর বাইরে অন্য কোনো বিদেশি ভাষা আপনার জানা নেই। সেক্ষেত্রে ওই ভাষায় লেখা কোনো সাইনবোর্ড বা অন্য কোনো লেখা সামনে আসলে তার মর্মোদ্ধার করা তো তাহলে এক কথায় অসম্ভব। তবে আপনার হাতে যদি উইন্ডোজ সমর্থিত কোনো ডিভাইস থাকে, তাহলে আর চিন্তা নেই। সরাসরি ‘বিং ট্রান্সলেটর’ ওই ভাষার লেখাকে অনুবাদ করে জানাবে আপনাকে। বিং ট্রান্সলেটর যাত্রা শুরু করেছে আরও আগেই। তবে এবারে উইন্ডোজ স্টোরে যুক্ত হয়েছে এই সেবাটি। ফলে যেকোনো উইন্ডোজ ডিভাইস ব্যবহারকারীই এখন তাদের উইন্ডোজ ডিভাইসে ব্যবহার করতে পারবেন সেবাটি। আর তাতে করে নিজ নিজ ডিভাইসের ক্যামেরা দিয়ে অপরিচিত কোনো ভাষার কোনো টেক্সটের ছবি তুলেই সেটির অনুবাদ করিয়ে নেওয়া যাবে বিং ট্রান্সলেটর দিয়ে। এই ট্রান্সলেটর অ্যাপ্লিকেশনটিতে আপনি ভিনদেশি ভাষার কোনো টেক্সট লিখেও সার্চ দিয়ে তার অনুবাদ জেনে নিতে পারবেন, আবার যেকোনো ইমেজ থেকেও এটি টেক্সটের অনুবাদ করে দিতে পারবে। এর বিশেষ একটি ফিচার হচ্ছে আপনি যে ছবিটির লেখা অনুবাদ করতে চান, অ্যাপ্লিকেশনটি সেই ছবির উপরেই বর্তমান লেখার উপরে আপনার কাঙ্ক্ষিত অনুবাদটি বসিয়ে দেয়। গুরুত্বপূর্ণ ৪০টি ভাষার একটি থেকে অপরটিতে অনুবাদ করতে পারদর্শী এই অ্যাপ্লিকেশন। উল্লেখ্য, মাইক্রোসফটের কয়েক বছরের প্রচেষ্টার ফসল এই বিং ট্রান্সলেটর। ‘অ্যাডভান্সড মেশিন লার্নিং’ বিষয়ক গবেষণার ফলশ্রুতিতে এই অ্যাপ্লিকেশন তৈরি করেছেন মাইক্রোসফটের গবেষকরা। বিনামূল্যের এই অ্যাপ্লিকেশন অনলাইন হলেও ডাউনলোড করে অফলাইনেও ব্যবহার করা যাবে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV