Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

শিগগিরই ডট গুগল, ডট অ্যাপল

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: June 8, 2013 | 5:11 PM

ওয়েব ঠিকানায় থাকবে নিজের প্রতিষ্ঠানের নাম                                            ওয়েব ঠিকানায় থাকবে নিজের প্রতিষ্ঠানের নাম I শিগগিরই ওয়েবসাইটের ডোমেইন নামের ক্ষেত্রে নতুন এক মাত্রা যুক্ত হতে যাচ্ছে। এ বিষয়টি নিয়ে গত বছরের জুন থেকেই চলছে নানা ধরনের আলোচনা। নতুন ডোমেইনের অংশ হিসেবে শুরু হতে পারে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের ডট গুগল এবং প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের ডট অ্যাপল ডোমেইন। আন্তর্জাতিক ডোমেইন নিয়ন্ত্রক সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) গত বছরের জুন মাসে ডোমেইনের জন্য নাম আহ্বান করে। এতে অসংখ্য ডোমেইন নামের আবেদন পড়ে। এরই অংশ হিসেবে শিগগিরই নতুন ডোমেইন হিসেবে ঘোষণা আসতে পারে ‘ডট গুগল’ ও ‘ডট অ্যাপল’। বিপুল সংখ্যক আবেদনের মধ্যে আইসিএএনএন এক হাজার ৯৩০টি ডোমেইন নির্বাচন করেছে। প্রতিটি ডোমেইনের জন্য আবেদনকারীকে এক লাখ ৮৫ হাজার ডলার জমা দিতে হয়েছে। বিপুল পরিমাণ এ টাকার বিনিময়ে হলেও অনেকেই নিজস্ব ডোমেইন নাম নিতে চান। পুরো ব্যাপারটি নিয়ে নানা ধরনের জটিল প্রক্রিয়ার মধ্যেই পড়েছিল আইসিএএনএন। তবে এ ব্যবস্থা চালু হলে যে প্রতিষ্ঠানগুলো ডোমেইন কিনছে, তারা নিজেদের সাইটকে স্প্যামিং সাইটগুলোর আক্রমণ থেকে রক্ষা করতে পারবে। আইসিএএনএন জানায়, প্রতিষ্ঠানের শুধু নিরাপত্তাই নয়, পাশাপাশি নিজস্ব ডোমেইন ব্যবহারের মাধ্যমে ব্র্যান্ডিংও আগের চেয়ে বেশি হবে বলেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ উদ্যোগের ফলে দীর্ঘদিনের ডট কম, ডট অর্গ, ডট ইনফো ইত্যাদি ডোমেইনের পাশাপাশি নির্দিষ্ট প্রতিষ্ঠানের নামেই দেখা যাবে অনেক ডোমেইন। অর্থাৎ গুগলের ওয়েবসাইটের নাম হবে ডট গুগল, অ্যাপলের হবে ডট অ্যাপল ইত্যাদি। —সিএনএন অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV