Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

জটিল অ্যান্ড্রয়েড ট্রোজান থেকে সাবধান!

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: June 9, 2013 | 11:54 AM

                                            অনলাইন ডেস্ক : সম্প্রতি কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের গবেষকেরা অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোনে নতুন ধরনের ট্রোজানের সন্ধান পেয়েছেন যা স্মার্টফোন থেকে পুরোপুরি সরিয়ে ফেলা দুঃসাধ্য। ক্যাসপারস্কির গবেষকেরা জানিয়েছেন, ‘ওব্যাড’ নামের এ ট্রোজান বা ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন থেকে এসএমএসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া, অন্যান্য ম্যালওয়্যার ডাউনলোড করা, ব্লুটুথের মাধ্যমে তথ্য স্থানান্তরের সময় অন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও ছড়িয়ে পড়তে পারে। এ ম্যালওয়্যারটির কোড এমনভাবে তৈরি যা মোবাইল অ্যান্টিভাইরাসগুলোর পক্ষে শনাক্ত করা কঠিন। ক্যাসপারস্কি ল্যাবের বিশেষজ্ঞ রোমন ইউনোচেক জানিয়েছেন, ওব্যাড ম্যালওয়্যারটির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আক্রান্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে এটি মুছে ফেলা সম্ভব হয় না। জটিল এই ট্রোজানটি সম্পর্কে অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল কর্তৃপক্ষকে জানিয়েছেন ক্যাসপারস্কির গবেষকেরা। অবশ্য ভয়ংকর এ অ্যান্ড্রয়েড ম্যালওয়্যারটি এখনো ব্যাপক আকারে ছড়িয়ে পড়েনি বলে বিশেষজ্ঞরা খানিক স্বস্তিই প্রকাশ করেছেন।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV