Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

মস্তিষ্কের কোষে মুগ্ধকরণ ক্ষমতা

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: June 9, 2013 | 1:13 PM

                                            বয়ঃসন্ধিকালে মস্তিষ্কের কোষে একধরনের উদ্দীপনা তৈরি হয়, যা প্রাপ্তবয়স্ক অবস্থার শুরুতেই সঙ্গী বা সঙ্গিনীকে মুগ্ধ করার ক্ষেত্রে সাফল্য অর্জনে মানুষকে সহায়তা করে। যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণার পরিপ্রেক্ষিতে এ তথ্য জানানো হয়েছে। মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা জানান, বয়ঃসন্ধির শুরুতেই মস্তিষ্কের একটি অংশে নতুন কোষ তৈরি হতে থাকে। এই কোষই মানুষকে অন্যের অভিব্যক্তি ও শরীরী ভাষা বুঝতে সহায়তা করে। যোগাযোগ ও অন্যকে আকৃষ্ট করার লক্ষ্যে নতুন নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা নিজেদের জড়তা কাটিয়ে উঠতে পারে এবং অবশেষে একজন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে বের করতে সমর্থ হয়। এটি একধরনের সামাজিক দক্ষতাও বটে। আগে ধারণা করা হতো, প্রয়োজনীয় সব ধরনের কোষ মস্তিষ্কে নিয়েই মানুষের জন্ম হয়। কিন্তু নতুন গবেষণায় এখন দেখা যাচ্ছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় বিভিন্ন কোষ মস্তিষ্কে নতুন করে তৈরি হয়।  সংশ্লিষ্ট শীর্ষ গবেষক ম্যাগি মোর বলেন, বয়ঃসন্ধিকালে মস্তিষ্কের যে কোষটি নতুন করে গঠিত হয়, সেটি মানুষের সামাজিক আচরণের অনুভূতি জাগায়। টেলিগ্রাফ।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ