অতিথি হিসেবে বাসায় এসে স্বামী চুরি!
ডেস্ক: ইসলাম গ্রহণ ও সোহেল আহমেদকে বিয়ে করার পর স্বামীর সঙ্গে প্রথমবার প্রকাশ্যে এলেন লরেন বুথ। তিনি আর কেউ নন, বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের সৎ বোন। এ জন্য তার দিকে সবার দৃষ্টি এখন বেশিই। তবে লরেন বুথের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ তুলেছেন সোহেলের প্রথম স্ত্রী ফাইজা। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়- বৃটেনের সাবেক ফার্স্টলেডি চেরি ব্লেয়ারের এ সৎবোনটি পরিবারের জন্য অশনি। নিত্য নতুন ঘটনার জন্ম দিয়ে আলোচনায় উঠে আসতে তার জুড়ি মেলাভার। ২০১০-এর অক্টোবরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামে নারীদের প্রতি সম্মান প্রদর্শনের রীতিতে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেন তিনি। এ বছরের শুরুতে ৪৫ বছর বয়সী লরেন মুসলিমপন্থায় সোহেল আহমেদ (৪৯)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিকে সোহেল আহমেদের আগের স্ত্রী ফাইজা আহমেদ দাবি করছেন তাদের মধ্যে এখনও ডিভোর্স হয়নি। আলাদা বসবাস করলেও কার্যত তারা এখনও স্বামী-স্ত্রী। ফাইজা আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে তাদের তিন সন্তানকে নিয়ে আছেন। ম্যানচেস্টার ছাড়ার পর থেকে তার ভাইয়ের কাছে টেক্সাসেই রয়েছেন তিনি। ফাইজা বললেন, ‘লরেন আমার সংসার ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র হিজাব পরলেই ভাল মুসলিম নারী হওয়া যায় না। পুরুষদের সঙ্গে মেলামেশায় শালীনতার সীমা বজায় রাখতে হয় এবং অন্য নারীদের প্রতি ভালবাসা, সম্মান থাকতে হয়।’ গেল ফেব্রুয়ারিতে ডিভোর্স চাওয়ার জন্য ফাইজাকে ফোন করে সোহেল। তখনই ফাইজা জানতে পারে তার স্বামী লরেনকে গোপনে বিয়ে করেছে। ফাইজা আহমেদ অভিযোগ করেন, অতিথি হিসেবে বাসায় আমন্ত্রিত হয়ে এসে লরেন তার স্বামীকে চুরি করেছে। অশালীন ও অশোভন আচরণ করে লরেন তার নতুন ধর্মের প্রতি অসম্মান দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হলে সেটা বৃটেনে আইনসিদ্ধ নয়। সে সঙ্গে নবদম্পতিকে ইউকে রেজিস্টার অফিসে নিবন্ধন করতে হয়। এদিকে লরেন কিন্তু বেশ বহালতবিয়তেই সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। সমপ্রতি নর্থ লন্ডনের হ্যাম্পস্টেড গার্ডেনে স্বামীসহ লরেনকে দেখা যায়। আপাদমস্তক আবৃত পোশাকের ধরনকে বলা যায়, পশ্চিমা-মুসলিম সংস্কৃতির এক বুদ্ধিদীপ্ত মিশ্রণ। রৌদ্রকরোজ্জ্বল লন্ডনের রাস্তায় হাস্যোজ্জ্বল লরেনের পাশে সোহেলকে কিছুটা ম্লানই দেখা গেল। তার থেকে প্রায় একহাত লম্বা লরেনের সঙ্গে তাল-মিলিয়ে হাঁটতে কষ্ট হচ্ছিল হয়তো। লরেন তার আগের স্বামীর ঘরের ২ মেয়েকে নিয়ে হ্যাম্পস্টেড গার্ডেন এলাকাতেই থাকেন। যে অ্যাপার্টমেন্টে থাকেন সেটার দাম ৫ লাখ পাউন্ড। ফাইজা আহমেদের করা স্বামী চুরির অভিযোগ সোহেল অস্বীকার করেছেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই লরেন বুথ কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সেটাই এখন দেখার বিষয়।মানবজমিনসর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity