স্মার্টফোনের দিকে নজর ওয়েব বিশ্বের

ইন্টারনেট জায়ান্ট গুগল এবং ফেসবুক থেকে ইয়াহু কিংবা জিনগা অবধি সবাই এখন ঝুঁকছেন এক অনলাইন দুনিয়ার দিকে, যেখানে প্রবেশের জন্য স্মার্টফোন এবং ট্যাবলেট বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। মূলত ফেসবুকের জন্য স্টারডম গেমটি তৈরি করে সাড়া ফেলে জিনগা। সামাজিক গেমস তৈরিতে অগ্রণী এই প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের এক-পঞ্চমাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কারণ হচ্ছে প্রতিষ্ঠানটি ডেক্সটপ কম্পিউটারভিত্তিক গেম আর তেমন একটা তৈরিতে আগ্রহী নয়। বরং তাদের নজর এখন শুধু মোবাইল গ্যাজেটের দিকে। গত বছর ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেয়ার পর গুগলের সাবেক কর্মকর্তা মারিসা মায়ারও একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ইয়াহু এখন মূলত মোবাইল ফোন এবং ট্যাবলেটকে কেন্দ্র করে তাদের দোকান সাজাচ্ছে। গুগলও মোবাইলের গুরুত্ব অনুধাবন করে অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে আনে। বর্তমানে প্রতিষ্ঠানটি এই সিস্টেমের জন্য সফটওয়্যার এবং সেবা তৈরি করছে। শুধু তাই নয়, ‘সেল্ফ ড্রাইভিং কার’ এবং ‘গুগল গ্লাস’র মতো পণ্যও বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে গুগল। এসব পণ্য কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারের প্রথাগত ধারাকে ব্যাপক বদলে দেবে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিভিত্তিক পর্যবেক্ষক রব আন্ডারলি গুগল গ্লাস বিষয়ে বলেন, মানুষের মাথার সঙ্গে জুড়ে দেয়া এই ডিসপ্লে মোবাইল ব্যবহারকারীদের আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। কেননা, এখন তাদের কাছে বিজ্ঞাপন পৌঁছানো আরও সহজ হবে এবং চলতি পথেই তাদের দেয়া যাবে স্থাননির্ভর বিভিন্ন সেবা। তিনি বলেন, স্বচালিত গাড়ির ড্যাশবোর্ড এক বড় ট্যাবলেটে রূপ নেবে। গাড়ি যদি নিজে চলতে থাকে এবং তার আরোহীরা উদাসীন হয়ে ওঠে, তখন এই ড্যাশবোর্ডের মাধ্যমে তাদের কাছে ইচ্ছামত যে কোনো কিছু পৌঁছানো যাবে। পরিসংখ্যানও বলছে, সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা দ্রুত অ্যাপস-এর ওপর নির্ভরশীল হয়ে উঠছেন এবং ক্রমে গতানুগতিক ওয়েবসাইট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। গার্টনারের গবেষণায় দেখা গেছে, সাধারণ মানুষ প্রতিদিন অন্তত ২০ বার স্মার্টফোন ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশ করেন এবং প্রতিবার গড়ে এক মিনিটের মতো ইন্টারনেটে থাকেন। অন্যদিকে একজন মানুষ প্রতিদিন গড়ে চারবার ডেক্সটপ ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশ করেন এবং প্রতিবার গড়ে ৩৫ মিনিট করে ইন্টারনেটে কাটান। এই গবেষণা অবশ্য এখনই শুধু মোবাইলের দিকে দৌড়ানোর বিষয়ে সবাইকে সতর্কও করে দিচ্ছে। কেননা, ডেক্সটপের ব্যবহার পড়তির দিকে হলেও একেবারে কমে যায়নি। ফলে ‘মোবাইল ফার্স্ট’ নামক যে ধারণার উদ্ভব হয়েছে সেটা যেন ‘মোবাইল ওনলি’ হয়ে না যায় সেদিকেও নজর রাখতে হবে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’