Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সাত হাজার কোটি টাকার বিশেষ তহবিল

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: October 11, 2010 | 12:22 PM

 এনাঃ বিশ্বব্যাংক এবং আইএমএফ বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী এক বিলিয়ন ডলার তথা ৭ হাজার কোটি  টাকার বিশেষ একটি তহবিল তৈরী করবে। বিদ্যুৎ কিংবা অবকাঠামো উন্নয়নের মত জনগুরুত্বপূর্ণ প্রকল্পে বাজেট ঘাটতি মনে হলেই তখনই ঐ তহবিলের অর্থ ব্যয় করা যাবে। এজন্যে তেমন কোন সুদ গুণতে হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুসংহত করতে শেখ হাসিনা সরকারের আন্তরিক উদ্যোগ এবং সুশাসনের ব্যাপারে গৃহিত বিভিন্ন পদক্ষেপ আন্তর্জাতিক মহলকে বাংলাদেশের ব্যাপারে আশাবাদি করার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় এ পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়। এ সভায় যোগদানকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান ১০ অক্টোবর বার্তা সংস্থা এনাকে এ তথ্য জানিয়ে বলেন, কর বৃদ্ধিসহ তা আদায়ে যুগোপযোগী পদক্ষেপ, পার্লামেন্টকে কার্যকর রাখা এবং মানবাধিকার পরিস্থিতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি রয়েছে। সকলেই বাংলাদেশের উন্নয়নে আশাবাদি এবং সকলেই আশা করছেন রাজনৈতিক পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে। এদিকে বস্টনে বিশ্ববিখ্যাত এমআইটি (ম্যাসেচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি) ক্যাম্পাসে স্ট্র্যাটন স্টুডেন্ট সেন্টারে ১২ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং সেক্টরে যুগান্তকারী পরিবর্তন শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান। এ সেমিনার সকলের জন্য উম্মুক্ত বলে জানা গেছে।

ট্যাগ:
Situs Streaming JAV