ডায়াবেটিস থাকলেই ফল খেতে মানা নয়
ডা. তানজিনা হোসেন : আম, কাঁঠাল, লিচু, জাম এই সময়ে ছোট-বড় সবার প্রতিদিন এসব প্রিয় ফল চাই। আর এই সময়েই ডায়াবেটিসের রোগীরা খানিকটা বিষণ্নতায় ভুগতে শুরু করেন। তাঁদের যে এসব খেতে আছে নানা বিধিনিষেধ। মন ভরে, প্রাণ খুলে আম-কাঁঠাল খেতে তাঁদের মানা। কিন্তু তা একেবারেই মুখে দেবে না, তা কি হয়? জানতে হবে কখন কতটুকু কী পরিমাণে ফলমূল আপনি খেতে পারবেন। কোন ফলে কত ক্যালরি, কতটুকু শর্করা আর গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) কত—তার ওপর নির্ভর করে আপনি তা কতটুকু খেতে পারবেন। হরমোন ও ডায়াবেটিস বিভাগ, বারডেম হাসপাতাল। জিআই বুঝে ফল খান যে খাবারের জিআই যত কম তার শর্করা তত ধীরে আর দেরিতে রক্তে মেশে, যা ডায়াবেটিস রোগীর জন্য ভালো। আর ওজনাধিক্য ডায়াবেটিস রোগীদের সেই সঙ্গে জানতে হবে কোন খাবারে কত ক্যালরি। কারণ তার জন্য দৈনিক একটি নির্দিষ্ট ক্যালরি বরাদ্দ থাকে। এ জন্য উচ্চ ক্যালরিসম্পন্ন ফল খাওয়ার সঙ্গে সঙ্গে সেই পরিমাণ ক্যালরি অন্য খাবার থেকে বাদ দিতে হবে। আম : আমের জিআই ৫১। একটা মাঝারি আমে আছে (৭.৫ পাউন্ড ওজনের) ৩৫ গ্রাম নেট শর্করা এবং ৪ গ্রাম আঁশ। সব মিলিয়ে প্রায় ১৩৫ ক্যালরি। এক কাপ ভাতে (১২০ গ্রাম) আছে প্রায় ১৪০ ক্যালরি। তাই এক কাপ ভাতের বদলে আপনি দিনে একটা আম অনায়াসেই খেতে পারেন। তরমুজ: তরমুজের জিআই সবচেয়ে বেশি ৭২। যদিও গরমে এই ফল বেশ তৃপ্তিদায়ক ও পানির অভাব পূরণ করে। লিচু: জিআই ৪২ থেকে ৫৪ পর্যন্ত ওঠানামা করে। লিচুতে সম্পৃক্ত চর্বি ও কোলেস্টেরলের পরিমাণ খুবই কম, রয়েছে প্রচুর ভিটামিন সি। তবে এতে ফ্রুক্টোজের পরিমাণ বেশি বলে ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো নয়। ছয়টা লিচুতে (৪০ গ্রাম) আছে প্রায় পাঁচ গ্রাম নেট শর্করা, যা দেবে ২৫ গ্রাম ক্যালরি। নাশতার সময়টিতে এটুকু ক্যালরি আপনি খেতেই পারেন। কাঁঠাল: কাঁঠালের জিআই প্রায় ৬৩ থেকে ৬৫। এক কাপ কাঁঠালে (৫.৮ পাউন্ড ওজন) আছে প্রায় ৩৮ গ্রাম শর্করা যা আপনার দৈনিক শর্করা চাহিদার ১৩ শতাংশ। ক্যালরির পরিমাণও ১৫৭ ক্যালরি। এটি এক কাপ ভাত বা দুটি রুটির চেয়েও বেশি। তাই কাঁঠাল একটু হিসাব করে খাওয়াই ভালো।প্রথম আলো
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








