Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলা একাডেমী মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১২ পাচ্ছেন কবি শহীদ কাদরী

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: June 10, 2013 | 11:56 PM

বাংলা একাডেমী মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১২ পাচ্ছেন কবি  শহীদ কাদরী।
বাংলা একাডেমী এক চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্র অভিবাসী কবি শহীদ  কাদরীকে এই সংবাদ জানিয়েছে। এই পুরস্কারের মূল্যমান একলক্ষ  টাকা।
বাংলা একাডেমী ২০১০ সাল থেকে মযহারুল  ইসলাম কবিতা পুরস্কার প্রদান করে আসছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, লেখক,  গবেষক ও কবি অধ্যাপক মযহারুল ইসলামের স্মৃতি রক্ষা এবং বাংলাদেশের মেধাবী,  খ্যাতিমান এবং প্রতিভাবান কবিদের অবদানের স্বীকৃতি প্রদান করা এই পুরস্কারের  লক্ষ্য। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১০ পেয়েছেন বিশিষ্ট প্রবীণ কবি আবুল হোসেন।  বাংলা কবিতায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ কবি সৈয়দ শামসুল হক বাংলা একাডেমী  পরিচালিত মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১১-এ ভূষিত  হয়েছেন।
কবি শহীদ কাদরীর পক্ষে তাঁর একজন প্রতিনিধি  ঢাকায় এ পুরস্কার গ্রহণ করবেন। শহীদ কাদরী বাংলা সাহিত্যের বিরলপ্রজ কবি। তাঁর  কাব্যগ্রন্থ চারটি।
উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও  কোন ক্রন্দন নেই (১৯৭৮), আমার চুম্বনগুলো পৌঁছে দিও (২০০৯)। বেরিয়েছে-  ‘কবিতা
সমগ্র’ ও ‘ প্রেমের কবিতা’।
তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার  পেয়েছেন ১৯৭৩ সালে। মহান একুশে পদক
পেয়েছেন ২০১১ সালে।
এই পুরস্কার প্রাপ্তির  সংবাদে কবির প্রতিক্রিয়া জানতে চাইলে, কবি সহাস্যে জবাব দেন
– ‘এই অর্জন আমাকে  যারা ভালোবাসেন তাঁদের’।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV