পুরোনো আইফোনের বিনিময়ে নতুন আইফোন!
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের বাজারে ছাড়া নতুন যন্ত্রগুলোর মধ্যে ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে আইফোন। নতুন আইফোন বাজারে আসার সঙ্গে সঙ্গে অ্যাপলপ্রেমীরা হুমড়ি খেয়ে পড়েন কেনার জন্য। তবে সে সময়ে আবার পুরোনো মডেলের আইফোনটি বিক্রির জন্যও চেষ্টা করতে থাকেন! বিষয়টি অনেক দিন ধরেই চলছে। নতুন আইফোন কেনার আগে ব্যবহারকারীরা পুরোনো আইফোন বিক্রি করে ফেলেন। এমন সেবা দিচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানও। তবে এবার এ সেবাটি সরাসরি অ্যাপলই দেবে বলে জানা গেছে!
প্রকাশিত সংবাদ অনুযায়ী অ্যাপল চলতি মাস থেকে পুরোনো আইফোনের বিনিময়ে নতুন আইফোন দেবে। এ জন্য ‘ট্রেড-ইন-প্রোগ্রাম’ নামে একটি বিশেষ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে। এ কার্যক্রমের সঙ্গে সহযোগী হিসেবে একটি মোবাইল ফোন পরিবেশক প্রতিষ্ঠানও যুক্ত থাকছে। নতুন এ কার্যক্রমের ফলে পুরোনো আইফোনের সঙ্গে কিছু বাড়তি অর্থের বিনিময়ে নতুন আইফোন পাবেন ব্যবহারকারীরা। তবে এ ব্যাপারে যথারীতি অ্যাপল কর্তৃপক্ষ তেমন কিছুই জানায়নি। —ইয়াহু নিউজ/প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’