Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ও আরিফুল চৌধুরীর সমর্থনে নিউইয়র্কে সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: June 12, 2013 | 12:58 PM

ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : সিলেট সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ ও ১৪ দল সমর্থিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী, সিলেট সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সমর্থনে নিউইয়র্কে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটবাসী’র ব্যানারে স্থানীয় সময় ১১ জুন মঙ্গলবার রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ডাইরেক্টর গোলাম রব্বানী চৌধুরীর সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমলের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আবদুর রহিম বাদশা, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি জন উদ্দিন, বাংলাদেশ সোসাইটির যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, যুক্তরাষ্ট্র যুবলীগ সভাপতি মিসবাহ আহমদ, মূলধারার রাজনীতিক সৈয়দ ইলিয়াস খসরু, মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, আওয়ামীলীগ নেতা জুনেদ এ খান, ময়েজ এইচ মটিন, হাজী মনির, দুরুদ মিয়া, শাহাদাত হোসেন, আতিক প্রমুখ। সমাবেশে মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন। টেলিকনফারেন্সে সিলেট সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান বলেন, সিলেটকে বাস্তবসম্মত উন্নয়নের নগরী গড়ে তোলার অঙ্গীকারে ইতোমধ্যে ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। মেয়র থাকাকালে আগামী ২০ বছরের জন্য আধুনিক নগরী গড়ে তোলার জন্য সিলেট সিটি করপোরেশনের একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছি। অবকাঠামো রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, চিত্তবিনোদন সহ পরিকল্পিত নগরী গঠনে কি কি করণীয় তার বিস্তারিত দিকনির্দেশনা আছে এতে। মেয়র নির্বাচিত হলে এই প্ল্যান বাস্তবায়ন করবো। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজও সমাপ্ত করবো। ফলে নগরী হবে যানজট আর জলাবদ্ধতামুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী। বদরউদ্দিন আহমদ কামরান জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আইটিতে সিলেটকে বিশ্বের সামনে তুলে ধরতে পর্যটন নগরী সিলেটে সাইবার সিটি গড়ে তোলা হবে। ১৫ই জুন নির্বাচনে আনারস প্রতীকে ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান এবং প্রবাসীদের দো’য়া কামনা করে বদরউদ্দিন আহমদ কামরান বলেন, সিলেট শহর সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইমুক্ত, শান্তির নগরী। ওলি-আওলিয়া, সাধু সন্তদের পদভারে ধন্য এ শহরবাসীকে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাইকারীর হাতে জিম্মি হতে দেয়া হতে পারে না। মেয়রপ্রার্থী কামরান বলেন, তার দায়িত্বকালে নগর ভবন কোন বিশেষ দলের না হয়ে পরিণত হয়েছিল দলমত নির্বিশেষে সকল নাগরিকের প্রতিষ্ঠানে। সমাবেশে বক্তারা আগামী ১৫ জুনের সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান কে আনারস প্রতীকে ভোট দেয়ার জন্য দলমত নির্বিশেষে সকল সিলেটবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের বিজয় কামনা করে বিশেষ দো’য়া করা হয়।সিলেটে গতকাল অনুষ্ঠানে দুই মেয়র পদপ্রার্থী আরিফুল হক ও বদরউদ্দিন আহমদ                                            

সিলেটে গতকাল অনুষ্ঠানে দুই মেয়র পদপ্রার্থী আরিফুল হক ও বদরউদ্দিন আহমদ I

সিলেট সিটি কর্পোরেশনের ১৮ দল সমর্থিত মেয়রপ্রার্থী আরিফুল চৌধুরীর সমর্থনে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী’র ব্যানারে সুধী সমাবেশ : স্কাইপি কনফারেন্সে মেয়রপ্রার্থী আরিফুল চৌধুরী : মেয়র নির্বাচিত হলে সিলেট সিটিকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করবেন

নিউইয়র্ক, ১০ জুন,  সিলেট সিটি কর্পোরেশনের ১৮ দল সমর্থিত মেয়রপ্রার্থী আরিফুল চৌধুরীর সমর্থনে নিউইয়র্কে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী’র ব্যানারে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি মুক্তিযোদ্ধা কে এম আই খলিল সহ আরো অনেকে। সমাবেশে মেয়রপ্রার্থী আরিফুল চৌধুরী স্কাইপি কনফারেন্সে বক্তব্য রাখেন। আরিফ তার বক্তব্যে বলেন, মেয়র নির্বাচিত হলে তিনি সিলেট সিটিকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করবেন এবং সিলেটের কল্যাণে নিজকে নিবেদিত রাখবেন। তিনি এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটবাসী সহ সকল প্রবাসীদের দোয়া কামনা করেন। সমাবেশে বক্তারা আগামী ১৫ জুনের সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়রপ্রার্থী আরিফুল চৌধুরীকে ভোট দেয়ার জন্য দলমত নির্বিশেষে সকল সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV