Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

রোনালদোর দাম এক হাজার কোটি টাকা!

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: June 12, 2013 | 1:03 PM

ক্রিস্টিয়ানো রোনালদো                                            অনলাইন ডেস্ক : ১৮৯৩ সালে মাত্র ১০০ পাউন্ডে উইলি গ্রুভসকে ওয়েস্টব্রোম থেকে কিনে নিয়েছিল অ্যাস্টন ভিলা। সেটাই ছিল তখনকার দলবদলের বিশ্বরেকর্ড। কেউ কি ভেবেছিল, ১২০ বছর পর ১০০ পাউন্ডের সেই রেকর্ডটা উন্নীত হবে ১০০ মিলিয়ন ইউরোতে! সেটাই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এই পরিমাণ টাকাই নাকি ঢালতে প্রস্তুত আবার ফ্রান্সের শীর্ষ লিগে ফিরে এসেই হইচই ফেলে দেওয়া মোনাকো। বাঘা বাঘা ক্লাবকে টেক্কা দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে কদিন আগে রাদামেল ফ্যালকাওকে দলে ভিড়িয়েছে। এবার মোনাকোর চোখ রোনালদোর ওপর। ক্লাবটির মালিকানা কিনে নেওয়ার পর রাশান ধনকুবের দিমিত্রি রাইবোলভলেভ টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছেন। এরই মধ্যে ফ্যালকাওসহ তিন খেলোয়াড় কিনতে এই গ্রীষ্মে ১১ কোটি ইউরো খরচ করে ফেলেছেন। রোনালদোর জন্য দরকার হলে আরও ১০ কোটি ইউরো গুনতেও রাজি তিনি। রিয়াল মাদ্রিদে ‘অসুখী’ রোনালদো মোনাকোর লোভনীয় প্রস্তাব মেনে নিতেও পারেন। আর তা হলে নিজের রেকর্ড নিজেই ভাঙবেন পর্তুগিজ এই উইঙ্গার। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে এসেছিলেন ট্রান্সফারের নতুন বিশ্বরেকর্ড গড়ে। ৯৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে। সেবার একটুর জন্য ‘সেঞ্চুরি’ হয়নি। হয়ে যেতে পারে এবার। সত্যি সত্যিই তা হলে রোনালদোর দাম হবে বাংলাদেশি টাকায় এক হাজার কোটি টাকারও বেশি! বাজারে এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রিয়ালকেও নড়েচড়ে বসতে হয়েছে। কদিন আগে বলা কথাটাই আবার জোর গলায় বলেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, ‘রোনালদো কোথাও যাচ্ছে না। মাদ্রিদই ওর ঠিকানা।’ কিন্তু এমনও শোনা যাচ্ছে, মোনাকো রোনালদোকে লোভনীয় বেতনের প্রস্তাব দিলে ঠিকানা পাল্টাতেই পারেন এই ২৭ বছর বয়সী। রিয়ালের সঙ্গে নতুন চুক্তি নিয়ে তাঁর এজেন্টের দর-কষাকষি চলছে। জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে রিয়াল-রোনালদো সমঝোতা না হলে দৃশ্যপটে হানা দেবে মোনাকো। গত মৌসুমে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করে লিওনেল মেসির বেতনটাও অনেক বেড়ে গেছে। রোনালদো মেসির চেয়ে কম আয় করাটা মানতে পারছেন না। মোনাকো অসুখী রোনালদোকে ভালোমতোই সুখী করে দিতে চায়। বার্ষিক বেতনটা হতে পারে ২ কোটি ইউরোর। সাপ্তাহিক বেতনটা সে ক্ষেত্রে হবে ৩ লাখ ৩০ হাজার। তা ছাড়া মোনাকোতে আয়কর দিতে হয় না। ফলে সব টাকাই পকেটে পুরতে পারবেন রোনালদো। স্পেনের আকাশছোঁয়া আয়কর নিয়েও তাঁর অসন্তোষের খবর সবার জানা। সব মিলিয়ে লোভনীয় এক হাতছানি রোনালদোর সামনে। কে জানে, শিগগিরই হয়তো ঠিকানা বদলে যাচ্ছে রোনালদোর!প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV