অ্যাপলের ‘চোঙ’ কম্পিউটার
নল বা চোঙের আকৃতির কম্পিউটার বাজারে আনবে অ্যাপল। ১০ জুন অ্যাপলের বার্ষিক সম্মেলনে চোঙের আকৃতির ম্যাক প্রো কম্পিউটারের তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ফিল শিলার। খবর রয়টার্সের। কম্পিউটারের নকশাতে পরিবর্তন আনতে পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য অ্যাপলের সুনাম রয়েছে। তবে এবারে ডেস্কটপ কম্পিউটার নিয়ে বিশেষ পরীক্ষা-নিরীক্ষার কথা জানিয়েছেন ফিল শিলার। চলতি বছরের শেষ প্রান্তিক অর্থাত্ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস নাগাদ নলাকার বিশেষ ডেস্কটপ কম্পিউটার বাজারে আনতে পারে অ্যাপল। ফিল শিলার জানিয়েছেন, বিশেষ চোঙের আকৃতির ১০ ইঞ্চি মাপের ধাতব কাঠামোর এ কম্পিউটারে থাকবে উন্নত প্রসেসিং ক্ষমতা। কারণ এতে ব্যবহূত হয়েছে ইনটেল জেওন মাইক্রোপ্রসেসর যা মূলত উচ্চশক্তির কম্পিউটার সার্ভারের ক্ষেত্রে ব্যবহূত হয়। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর পর অ্যাপল তার পুরোনো উদ্ভাবনী ক্ষমতা হারিয়েছে এমন সমালোচনার মুখে নতুন এ উদ্ভাবনী কম্পিউটার প্রদর্শন করেছে অ্যাপল। এ প্রসঙ্গে অ্যাপলের বিপণন প্রধান বলেছেন, ‘এর চেয়ে আর উদ্ভাবনী ক্ষমতা দেখাতে পারছি না। আমরা এর আগে যতো কিছু উদ্ভাবন করেছি তার চেয়ে এটি সম্পূর্ণ ব্যতিক্রম।’ নতুন এ কম্পিউটারের দাম প্রসঙ্গে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল।প্রথম আলো
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








