Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

আইএলওর প্রতিবেদন : এক কোটির বেশি শিশুশ্রমিকের অবস্থা ক্রীতদাসের মতো

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: June 13, 2013 | 1:35 AM

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) তাদের এক প্রতিবেদনে বলেছে, সারা বিশ্বে প্রায় এক কোটি পাঁচ লাখ শিশু গৃহশ্রমিক হিসেবে কাজ করে। এদের অনেকেই অত্যন্ত ভয়াবহ পরিবেশে কাজ করে। কারও কারও অবস্থা ক্রীতদাসের মতো।
বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস উপলক্ষে গতকাল বুধবার আইএলও এই প্রতিবেদনটি প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, বাসাবাড়ির কাজে যে শিশুদের ব্যবহার করা হয়, তাদের প্রকৃত অবস্থা এখনো আড়ালে রয়ে গেছে। এতে শিশুশ্রমিকদের ব্যাপারে নতুন আন্তর্জাতিক নীতিমালা করার আহ্বান জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শিশুশ্রমিকদের বেশির ভাগেরই বয়স ১৪ বছরের নিচে এবং এদের ৭১ শতাংশ মেয়ে। অনেকেই শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়। যেহেতু একান্ত ঘরোয়া ও পারিবারিক পরিবেশে তারা নিগৃহীত হয়, সে জন্য এটি পর্যবেক্ষণ ও নজরদারি করা খুবই কঠিন।
প্রতিবেদনে বলা হয়, ‘যে শিশুটি বাসাবাড়িতে কাজ করছে, তাকে কর্মী বলে মনে করা হয় না। পরিবারের মধ্যে কাজ করলেও তাকে পরিবারের সদস্য হিসেবে ধরা হয় না।’
আইএলও কর্মকর্তা কনস্ট্যান্স টমাস বলেছেন, বাসাবাড়ির কাজে ব্যবহূত শিশুশ্রমিকদের প্রকৃত অবস্থা শনাক্ত, শিশুশ্রম রোধ ও পর্যায়ক্রমে তার অবসান ঘটাতে আমাদের একটি জোরালো আইনি কাঠামো দরকার। লাখ লাখ নারীর কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে গৃহকাজের ওপর ওই প্রতিবেদনে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এদিকে গতকাল এক বিবৃতিতে পোপ ফ্রান্সিস গৃহকাজে শিশুদের অমানবিক ব্যবহারের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, দরিদ্র দেশগুলোতে শিশু গৃহশ্রমিকদের অমানবিকভাবে ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। তিনি এই অবস্থাকে সরাসরি ‘দাসপ্রথা’ বলে আখ্যায়িত করেন। বিবিসি ও এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ