সিআইএ’র প্রথম নারী ডেপুটি পরিচালক
ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজের আইনবিষয়ক উপদেষ্টা অ্যাভরিল হেইন্সকে (৪৩) সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি’র (সিআইএ) ডেপুটি পরিচালক হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন। এর ফলে হেইন্স বিদায়ী ডেপুটি পরিচালক মাইকেল জে মোরেলের (৫৪) স্থলাভিষিক্ত হলেন। স্পর্শকাতর গোয়েন্দা অভিযানের বিভিন্ন ইস্যুতে ওবামাকে পরামর্শ দিতেন হেইন্স। এদিকে এই প্রথম সিআইএ’র দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন কোন নারী। নিয়োগের ঘোষণার পরপরই সিআইএ থেকে হেইন্সকে অভিনন্দন জানানো হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। আনুষ্ঠানিক এক বিবৃতিতে সিআইএ’র ডেপুটি পরিচালক হিসেবে ওবামা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষস্থানীয় আইনজীবী হেইন্সের নাম ঘোষণা করেন। স্বেচ্ছায় অবসর নিয়েছেন মোরেল। ২০১১ সালে সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও সিআইএ’র সাবেক পরিচালক লিওন প্যানেটা দায়িত্ব ছাড়ার পর ও ডেভিড পেট্রাউসের নারীঘটিত কেলেঙ্কারিতে জড়ানোর পর তার পদত্যাগের পর মোট দুই বার সিআইএ’র ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন মোরেল।মানবজমিনসর্বশেষ সংবাদ
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান
- উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!