Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

জ্বলন্ত সিগারেটই হলো কাল

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: June 13, 2013 | 4:51 PM

ডেস্ক: একটি সিগারেটই কাল হয়ে দাঁড়ালো ভারতের বন্দরনগরী কোচির একটি এলাকার বাসিন্দা এম কে বাবুর জন্য। ৭০ বছর বয়সী এ প্রবীণের হাতে থাকা জ্বলন্ত সিগারেটের শেষ অংশ বিছানায় পড়ে আগুন ধরে যায়। লেলিহান শিখা গ্রাস করে তার জীবন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। দুপুরের খাবার খেয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন বাবু। একটি সিগারেট ধরালেন। ধূমপান করতে করতেই ঘুমিয়ে পড়েন তিনি। হাতে থাকা সিগারেটের বাকি অংশ পড়ে ম্যাট্রেসের ওপর। তাতে আগুন ধরে যায়। বিছানার কাছে কেরোসিনের একটি ক্যান থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কেরোসিনের সংস্পর্শে আসতেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। তাতে জীবন্ত অগ্নিদগ্ধ হন বাবু। ধোঁয়া উড়তে দেখে ওই বাড়ির বাসিন্দা ও প্রতিবেশীরা দ্রুত সেখানে ছুটে যান। কালবিলম্ব না করে তাকে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। বাঁচানো যায়নি তাকে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ