Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়ছে

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: June 13, 2013 | 4:53 PM

ডেস্ক: ব্যাকটেরিয়ার মধ্যে এন্টিবায়োটিক ওষুধ প্রতিরোধের ক্ষমতা বাড়ছে। এর ফলে আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে আসছে। এ অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এ খবর দিয়েছে বিবিসি। এতে আরও বলা হয়Ñ বিশেষজ্ঞরা বলছেন, কথায় কথায় এন্টিবায়োটিক ওষুধ সেবনের ফলে এই সমস্যা তৈরি হচ্ছে। এর ফলে এমন ধরনের ব্যাকটিরিয়ার জন্ম হচ্ছে যা কোন এন্টিবায়োটিক দিয়েই ঠেকানো যাচ্ছে না। এখন পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যে আর কিছুকাল পরে হয়তো সাধারণ সংক্রমণের চিকিৎসায় এন্টিবায়োটিকের কার্যকারিতা আর থাকবে না। এমনই আশংকা করছেন তারা। এই সমস্যা নিয়ে গতকাল লন্ডনে শুরু হয়েছে ধনী দেশগুলোর জোট জি এইট-এর বিজ্ঞানবিষয়ক মন্ত্রীদের এক সম্মেলন। তারা বলছেন, এ অবস্থা থেকে রেহাই পেতে হলে নতুন এন্টিবায়োটিক যেমন তৈরি করতে হবে, তেমনি এগুলো ব্যবহারের ক্ষেত্রেও দায়িত্বশীল হতে হবে। বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এন্টিবায়োটিকের অকার্যকরিতার মাত্রা এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছচ্ছে যে ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মন্তব্য করেছেন, ভবিষ্যতে হয়তো সংক্রমণের বিরুদ্ধে আমাদের চিকিৎসাই হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এন্টিবায়োটিক ওষুধগুলো দিন দিন অকার্যকর হয়ে পড়ছে? একটা কারণ সব ব্যাকটেরিয়ায় এন্টিবায়েটিকে মরে না। অনেকগুলোই বেঁচে যায় এবং অনেক ক্ষেত্রে অবিশ্বাস্য গতিতে বাড়তে থাকে। আরেকটি প্রধান কারণ, এন্টিবায়েটিকের যথেচ্ছ ব্যবহার। বেশি বেশি ব্যবহারে ব্যাকটেরিয়া এক ধরণের রেজিস্ট্যান্স বা প্রতিরোধ তৈরি করে ফেলে। বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন, এন্টিবায়োটিকের এই যথেচ্ছ ব্যবহার বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। ছোটখাটো সংক্রমণ ঠেকাতেও এন্টিবায়োটিক দেয়া হচ্ছে, যেটা কোনও ভাবেই উচিত নয়। আবার অনেক ক্ষেত্রে ওষুধের পুরো ডোজ না খাওয়ায় ব্যাকটেরিয়া প্রতিরোধ গড়ে তুলছে। পরিস্থিতি দিন দিন এতটাই খারাপ হচ্ছে যে, অনেক বিশেষজ্ঞের আশঙ্কা অনেক রোগ যেটা একসময় সহজে এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যেত, তা হয়তো আর করা যাবে না। যেমন, যৌন রোগ গণোরিয়ার চিকিৎসায় অনেক এন্টিবায়োটিক আগের মতো কাজ করছে না বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। যক্ষ্মা চিকিৎসায় সমস্যা দেখা দিয়েছে। নতুন ধরণের এন্টিবায়োটিক প্রতিরোধক যক্ষ্মার ব্যাকটেরিয়ার সন্ধান মিলছে। লন্ডনে জি এইটের সম্মেলনে, এই হুমকি মোকাবেলায় নতুন নতুন এন্টিবায়োটিকসের উদ্ভাবন এবং তার যথাযথ ব্যবহার নিয়ে কথা হবে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV