ডিয়েগো ম্যারাডোনার সেই ছবির আসল গল্প
ক্যারিয়ারজুড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের যেভাবে ধন্দে ফেলেছেন, ছবিটা তারই প্রতীক হয়ে আছে। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে ম্যারাডোনার এই ছবিটার আসল গল্পটা একেবারেই অন্য রকম! তাঁর পায়ে বল। সেই জাদুকরি বাঁ-পায়েই। আর সেটাই এক জায়গায় জটলা পাকিয়ে মুগ্ধ হয়ে দেখছেন বেলজিয়ামের ছয়-ছয়জন খেলোয়াড়! শুধু ডিয়েগো ম্যারাডোনার ক্যারিয়ারে নয়, ফুটবলেরই অন্যতম ‘আইকনিক’ ছবি হয়ে আছে এটি। ম্যারাডোনাকে খুব ভালোভাবে সংজ্ঞায়িতও করে স্পেন বিশ্বকাপের এই ছবিটি। একা ম্যারাডোনা বহুবার ছত্রখান করে দিয়েছেন ওপাশের ছয়-ছয়জনকে। অথচ মজার ব্যাপার হলো, এই ছবিটির আসল গল্প একেবারেই অন্য রকম! আজ থেকে ঠিক ৩১ বছর আগে, ১৯৮২ সালের ১৩ জুন জন্ম এই ছবিটির। এই মুহূর্তটির। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সেটি ছিল প্রথম ম্যাচ। বিশ্বকাপে ২২ বছর বয়সী ম্যারাডোনার অভিষেকও। আর সেই ম্যাচেই জন্ম ছবিটার, ম্যাচের দ্বিতীয়ার্ধে। কিন্তু ছবিও যে সব সময় সত্য কথা বলে না! এমন নয়, ম্যারাডোনার জাদুকরি কোনো কারুকাজে বেলজিয়ামের এই ছয় খেলোয়াড় বিবশ হয়ে গিয়েছিলেন। আসল ঘটনাটি হলো, এই ছবির মুহূর্তটির ঠিক কিছুক্ষণ আগে ম্যারাডোনাকে ফাউল করেছিল বেলজিয়ামের এক খেলোয়াড়। ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। ফ্রি কিক ঠেকাতে ‘ওয়াল’ বানিয়ে দাঁড়িয়ে ছিলেন বেলজিয়ামের এই ছয় খেলোয়াড়। ওয়ালের ডানপাশে দাঁড়িয়ে থাকা ম্যারাডোনার কাছে পাস এসেছিল ফ্রি কিক থেকে। তখনই বাঁ-পায়ে শটটা নেন ম্যারাডোনা। ক্যামেরাবন্দী হয় মুহূর্তটি। ছয় বেলজিয়ান খেলোয়াড়ের বানানো ওয়ালটি তখন মাত্রই ভাঙছে। ফলে ছবিটি দেখে যেন মনে হয়, ম্যারাডোনার ড্রিবলিংয়ের জাদুতে থ মেরে গেছেন বেলজিয়ামের খেলোয়াড়েরা! আরও মজার তথ্য হলো, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিন্তু বেলজিয়ামের কাছে হেরেও গিয়েছিল ম্যাচটি! ছবিটির আসল সত্য যা-ই হোক, আগে যেমনটা বলা হয়েছে, এটিও ম্যারাডোনার ক্যারিয়ারকে বোঝাতে একটি ‘আইকন’ ছবি হিসেবে ব্যবহার করা যায় অনায়াসে। এখানে হয়তো গল্পটা অন্য রকম। কিন্তু এ-ও তো সত্যি, ম্যারাডোনাকে ঠেকাতে এভাবে ছয়-সাতজন খেলোয়াড় জটলা পাকিয়েছেন। কিন্তু অনায়াসে সেই রক্ষণব্যূহ ভেঙে বেরিয়ে গেছেন ম্যারাডোনা—দ্য উইজার্ড অব ড্রিবলিং!
প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’