Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার স্থাপনের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: June 13, 2013 | 7:34 PM

YouTube : To Establish A Permanent Shaheed Miner In Bronx New York : http://youtu.be/pbZjVJZkspk http://www.youtube.com/watch?v=pbZjVJZkspk&feature=youtu.be

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার এভিনিউ নামে একটি সড়কের নামকরণের পর এবার আরেকটি স্বপ্ন পূরণের দ্বার উন্মোচিত হতে চলেছে। এখানে বাংলাদেশীদের বহু প্রত্যাশিত স্থায়ী শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। স্থায়ী শহীদ মিনার স্থাপনের লক্ষ্যে কাজ করছে প্রবাসী বাঙালীরা। এব্যাপারে নিউইয়র্কে বসবাসকারী অভিবাসীদের পক্ষ থেকে স্থায়ী শহীদ মিনার স্থাপনের জন্য সিটির কমিউনিটি বোর্ড-৯ এ লিখিত প্রস্তাব দেয়া হলে প্রস্তাবটি বোর্ড নীতিগত ভাবে অনুমোদন দেয়। কমিউনিটি বোর্ড থেকে শহীদ মিনার নির্মাণের অনুমোদন লাভ করায় নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার স্থাপনের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। সংশিষ্ট সূত্রে জানা গেছে, পার্কচেষ্টারের ইউনিয়ন পোর্ট রোডে অবস্থিত পার্কে স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণ করা যাবে। শহীদ মিনারের নকশাসহ যাবতীয় কাজ সম্পাদন করবে এ প্রকল্পের স্পন্সরকারী সংগঠন ‘বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল’। ‘জাতীয় শহীদ মিনার স্থাপন বোর্ড।’ তবে অগ্রাধিকার পাবেন ভাষার জন্যে সংগ্রামে নিবেদিতপ্রাণ প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যরা। জানা গেছে, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকার প্ল্যানিং বোর্ডে ল্যান্ড এ্যান্ড জোনিং কমিটির চেয়ার বিশিষ্ট আইনজীবী এন মজুমদারের নেতৃত্বে একদল প্রবাসী শহীদ মিনার স্থাপনের অনুমতির জন্যে দীর্ঘদিন যাবত চেষ্টা করে আসছিলেন। ১২ জুন সে চেষ্টার প্রতিফলন ঘটল শহীদ মিনার স্থাপনের প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে। বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের এ চেষ্টার ফসল হিসেবে এদিন সন্ধ্যা ৭ টায়  কমিউনিটি বোর্ডে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। কমিউনিটি বোর্ড সভায় স্থায়ী শহীদ মিনার স্থাপনের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশী আমেরিকান মূরধারার রাজনীতিক মো: এন মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ মামুন টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, ডেমোক্রেটিক লীডার আবদুস শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী জাকির খান, সাংবাদিক কৌশিক আহমেদ, নারী নেত্রী নাসরিন আহমেদ, ফরিদা ইয়াসমিন, কমিউনিটি একটিভিস্ট মিনাজ আহমেদ শাম্মু, আবদুল গাফফার খসরু, এস ইসলাম মামুন, মির্জা মামুন, নজরুল হক, আশরাফুল হাসান বুলবুল, জামাল হোসেন সহ আরো অনেকে। বোর্ড সভায় বক্তারা বলেন, একটি দেশের ভাষা সে দেশের মূল্যবোধ, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য এবং ইতিহাস এর প্রতিনিধিত্ব করে। এ প্রসঙ্গে তারা বাংলা ভাষার কবি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার অর্জনের বিষয়টি উল্লেখ করে সকল ভাষার প্রতি সমান সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বোর্ড সভায় জানান, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মানুষের সংস্কৃতিকে-ভাষাকে শ্রদ্ধা জানাতে ২১শে ফ্রেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। জাতি সংঘে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশী আমেরিকানদের পক্ষ থেকে প্রতি বছর মহান ২১শে ফ্রেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে পালন করা হয়। নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার না থাকায় যথাযথ মর্যাদায় দিবসটি পালনে সমস্যা হচ্ছে। স্থায়ী শহীদ মিনার স্থাপন বাংলাদেশী আমেরিকানদের দীর্ঘ দিনের দাবি। বক্তারা বলেন, আজ বাংলা ভাষা পৃথিবীর চতুর্থ বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা। এর শেকড় প্রোথিত আছে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ভাষা শহীদের আত্মত্যাগে। বিশ্বে একমাত্র মাতৃভাষা বাংলা ভাষার জন্যই মানুষের আত্মহুতির ঘটনা ঘটেছে। এন মজুমদার বলেন, ‘নিউইয়র্ক সিটির অন্যান্য স্থানে স্থায়ী শহীদ মিনার স্থাপনে যে আবেদন করা হয়েছে, সেগুলোর অনুমোদনে ব্রঙ্কসবাসীর এ ভূমিকা প্রভাব ফেলবে।

Mohammed N. Mujumder mentioned you in a comment.
Mohammed wrote: “Bengali community met with community planning board 9, Park committee on June 11, 2013,The meeting was Presided by: Park committee chair, Veurie Patterson: Moderated by Board’s Land and Zoning committee chair: Mohammed N. Mujumder.  attendees were: Journalists: Kowshik AhmedMohammed Shakhawat Hossain Salim, Ashraful islam Bulbul, Mizanur Rhaman, among Community leaders, organizors, activists, and business man: Realtor Zakir Khan,Community leaders:  Minhaz Ahamed, Abdus Shahid, Nazrul Haque,Reaz Kamran,Farida Yeasmin,  Nasrin Ahmed, Rtn Abdul Goffer Chowdhury, Shakawat Ali, Mirza Mamun Rashid,Harun Akter Rosy,Rexona Mujumder,  Diderul Islam, M islam Mamun, Rotarian Jashim, among the youths: Yeasin Kowshik and Rashid Mujumder.”
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV