Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

লন্ডনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের বিয়ে যোগ দিচ্ছেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: June 13, 2013 | 11:01 PM

তানজির আহমেদ রাসেল, লন্ডন থেকে: বিয়ে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, বৃটিশ লেবার পার্টির কাউন্সিলর টিউলিপ সিদ্দিক। আগামী ৬ ও ৭ই জুলাই তার বিয়ে হবে। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিয়েতে যোগ দিতে আগামী ৪ঠা জুলাই লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ও বৃটেন আওয়ামী লীগ বিয়ের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচিতে ৫ই জুলাই বৃটেন আওয়ামী লীগের সঙ্গে সভা অনুষ্ঠানের কথা রয়েছে। আর ৬ ও ৭ই জুলাই তারিখে ‘ব্যক্তিগত’ কথাটি লেখা রয়েছে। সফরসূচিতে ৬ ও ৭ই জুলাই ব্যক্তিগত লেখা থাকায় ধারণা করা হচ্ছে এ দু’দিন বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। ৮ই জুলাই শেখ হাসিনা বেলারুশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। এদিকে টিউলিপ সিদ্দিকের হবু বর সম্পর্কে অফিসিয়াল কোন তথ্য না পেলেও একটি সূত্র জানায়, একজন পরিচিত শ্বেতাঙ্গকেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। পাত্রের নাম ক্রিস। লেবার পার্টির রাজনীতিবিদ ক্যামডেন রিজেন্টস পার্ক ওয়ার্ডের কাউন্সিলর, ক্যামডেন কাউন্সিলের কমিউনিটিজ অ্যান্ড কালচারাল ক্যাবিনেট মেম্বার টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের জন্ম দক্ষিণ পশ্চিম লন্ডনের মেরটন কাউন্সিলের মিটচাম এলাকায় ১৯৮২ সালের ১৬ই সেপ্টেম্বর। তিনি বাংলাদেশ, ব্রুনেই, ভারত, সিঙ্গাপুর, স্পেনে বাল্যকাল কাটান। পশ্চিম লন্ডন থেকে ১৯৮৮ সালে তিনি উত্তর লন্ডনে আসেন এবং এ-লেভেল শেষ করেন। টিউলিপ ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন হতে ইংরেজি সাহিত্যে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি এবং কিংস কলেজ অব লন্ডন হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে তিনি পলিটিক্স, পলিসি অ্যান্ড গর্ভমেন্ট বিষয়ে দ্বিতীয়বারের মতো মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালের মে মাসে ক্যামডেন রিজেন্ট পার্ক ওয়ার্ডের প্রথম বাঙালি মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফিলিপ গ্লউড এসোসিয়েশটস, সেভ দ্য চিলড্রেন, বেথনাল গ্রীন অ্যান্ড বো আসনের সাবেক লেবার এমপি উনা কিং, টুটিং এলাকার লেবার এমপি ও সাবেক মন্ত্রী সাদেক খান, লেইটন ওয়ানস্টেড এলাকার সাবেক লেবার এমপি হেরি কোহেনের সঙ্গে কাজ করেছেন। ক্যামডেন ও ইজলিংটন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের গভর্নর, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে’র সদস্য টিউলিপ সিদ্দিকের লেবার নেতার এড মিলিবান্ডের ক্যাম্পেইন ও এমপি টিসা জোয়েলের পলিসি এডভাইজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। লেবার পার্টির ইয়ং লেবার অফিসার হিসেবে বর্তমানে কাজ করছেন তিনি। আগামী পার্লামেন্ট নির্বাচনে তিনি হ্যামস্টেড ও কিলবার্ন থেকে লেবার পার্টির মনোনয়ন পেতে পারেন।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ