Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আকাশে উড়ল গুগলের বেলুন

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: June 15, 2013 | 8:33 PM

                                            মাটির নিচে বা প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে অভিনব এক পদ্ধতি চালু করেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। এ জন্য মহাকাশে বেলুন পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার নিউজিল্যান্ড থেকে প্রায় ৩০টি সুপারপ্রেসার বেলুন আকাশে উড়ানো হয়। এ বেলুনগুলো নিয়ন্ত্রিত পথে উড়ে বেড়াবে।এর নেটওয়ার্ক তৃতীয় প্রজন্মের ইন্টারনেটের মতো গতি দেবে। প্রতিটি বেলুন ১৫ মিটার ব্যাসের এবং হিলিয়াম গ্যাসে পূর্ণ রয়েছে। বেলুনের নিচে সংযুক্ত রয়েছে রেডিও অ্যান্টেনা, ভাসমান একটি কম্পিউটার, উচ্চতা নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিদ্যুৎ তৈরিকারী সোলার প্যানেলসহ বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রাংশ। ভূমি থেকে ২০ কিলোমিটার উপরে ভেসে বেড়াবে এ বেলুন। এ উচ্চতা বাণিজ্যিক বিমান চলাচল ও নিয়ন্ত্রিত আকাশসীমার চেয়ে দ্বিগুণ। এ সময় ১০০ দিনে পূর্ব থেকে পশ্চিম দিকে ভেসে বেড়ানোর সময় নিচে ৪০ কিলোমিটার ব্যাসসমেত জায়গায় ইন্টারনেট সংযোগ সরবরাহ করবে বেলুনগুলো। দীর্ঘ ১৮ মাসের এক প্রকল্প বাস্তবায়ন করতেই গুগলের এমন উদ্যোগ বলে জানা গেছে। গুগল জানায়, সংযোগ বিচ্ছিন্ন বিপর্যয়গ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতায় সহায়তা করার ক্ষেত্রে একসময় ব্যবহার করা হবে ইন্টারনেট সরবরাহকারী এ বেলুন। এ প্রকল্পের আওতায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা এ ইন্টারনেট সংযোগের সুবিধা পাবে। তবে গুগলের এমন ইন্টারনেট বেলুন ঠিকভাবে ইন্টারনেট সংযোগ দিতে পারবে না বলে মনে করছেন অনেকেই। তাদের মতো, গুগল এ কাজে ঠিক কতটা সফল হবে সেটিও বলা মুশকিল। তবে গুগলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তিপ্রেমীরা।  —বিবিসি অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV