অক্সফোর্ড ডিকশনারিতে ১২০০ নতুন শব্দ
ডেস্ক: অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির নতুন সংস্করণে ১২০০ নতুন শব্দ সংযোজন করা হয়েছে। নতুন সংযোজিত শব্দগুলোর মধ্যে ‘টুইট’, ‘ড্যাড ড্যান্সিং’, এবং ‘গিকারি’র মতো নানা শব্দও রয়েছে। অক্সফোর্ড ডিকশনারির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে ‘ফলো’ , ‘ফলোয়ার’, ‘টুইট’ শব্দগুলোকে ডিকশনারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ছয় বছর ধরে এসব শব্দ সামাজিক মিডিয়াতে বহুল ব্যবহৃত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রধান সম্পাদক জন সিমসন বলেছেন, এবার নতুন শব্দ সংযোজনের ক্ষেত্রে অন্তত একটি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। সেটি হলো ডিকশনারিতে অন্তর্ভুক্ত করতে হলে কমপক্ষে ১০ বছর সেই শব্দটিকে প্রচলিত থাকতে হয়। কিন্তু এবার সেটা অনুসরণ করা হয়নি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’