Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

শিশু কি অটিস্টিক?

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: June 16, 2013 | 6:36 PM

ডা. মুনতাসীর মারুফ : ইদানীং অনেক অভিভাবক সুস্থ শিশুকে নিয়েও আতঙ্কে ভোগেন, তাঁর সন্তান কি অটিস্টিক? অটিজমে আক্রান্ত শিশুর সমস্যা বা লক্ষণগুলো বুঝতে তাই অভিভাবকদের হতে হবে অনেক সচেতন।
 অটিস্টিক শিশুরা সামাজিক সম্পর্ক তৈরি করতে এবং সঠিক আচরণ করতে ব্যর্থ হয়। তাকে নির্দিষ্ট সামাজিক পরিস্থিতিতে প্রত্যাশিত আচরণের শিক্ষা দিতে হবে নিয়মিত। খেলার মাঝে সঙ্গীকে পড়ে যেতে দেখে শিশু হেসে উঠলে তার মানে এই নয় যে সে এটাকে মজার বিষয় বলে মনে করছে। হতে পারে, সে জানেই না এই সময়ে তার কী ধরনের আচরণ করা উচিত।
 অটিস্টিক শিশুর সংবেদী ক্ষমতা অনেক সময় ভালো থাকে না। উ ৎ সবে বা বাজারে যেখানে শত শত মানুষ একসঙ্গে কথা বলছে, লাউডস্পিকার বাজছে জোর শব্দে—তার কাছে নরকতুল্য অভিজ্ঞতা হতে পারে, কেননা সে হয়তো অতি শ্রবণসংবেদী।
 অনেক সময় কথার আক্ষরিক অর্থটাই বোঝে। অন্য অর্থ থাকলেও তা ধরতে পারে না। অটিস্টিক শিশুদের সঙ্গে বাগধারা, প্রবচন, প্রহসন, দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার না করে সরাসরি সহজ ভাষায় কথা বলাই ভালো।
 অন্যের কথা বোঝা ও নিজের মনের ভাব প্রকাশ করা—দুটোই অটিস্টিক শিশুর জন্য কঠিন। সে কথা শুনতে পায়, কিন্তু সরাসরি যদি তাকে না বলা হয় অথবা পুরোটা না বলা হয়, তাহলে তার অন্তর্নিহিত অর্থ বুঝতে অনেক সময় সমস্যা হয়। প্রথম আলো
 অন্যের সঙ্গে তুলনা করেই আপনার শিশুটি অটিস্টিক ভেবে বিভ্রান্ত হবেন না। প্রয়োজনে মনোরোগবিদ বা শিশুবিশেষজ্ঞের পরামর্শ নিন।  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV