Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

দাঁতের জন্য ঠিক ব্রাশটি বেছে নিন

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: June 16, 2013 | 6:47 PM

                                                                দাঁত সুস্থ ও সুন্দর রাখতে নিয়মিত পরিচর্যার বিকল্প নেই। আর এই পরিচর্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিষ্কার রাখার জন্য দাঁত নিয়মিত ব্রাশ করা। দাঁত আমরা সবাই ব্রাশ করি। কিন্তু তা সঠিক হয় কি? জেনে নিন এ ব্যাপারে জরুরি কিছু তথ্য: টুথব্রাশটা কেমন? মাড়ির প্রকৃতি অনুযায়ী (নরম/মধ্যম ও শক্ত মাড়ি) দাঁতের ব্রাশ বেছে নিন। নরম থেকে মধ্যম নাইলন টুথব্রাশ ব্যবহার করাই উত্তম। যখন ব্রাশের শলাকাগুলো সমতলভূমির মতো অবস্থানে না থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় চলে আসে এবং মাথাগুলো সোজা না থেকে বাঁকা হয়ে যায়, তখনই সেটি ব্যবহারের উপযোগী থাকে না। নিয়মিত ব্যবহূত একটি ব্রাশ সাধারণত দুই থেকে তিন মাস পর্যন্ত কার্যকর থাকে। কতবার ও কীভাবে ব্রাশ করবেন প্রতিদিন দুবার দাঁত ব্রাশ করা প্রয়োজন, সকালে ও রাতে ঘুমানোর আগে। অন্তত কয়েক মিনিট ধরে ব্রাশ করুন।  ব্রাশটি দাঁতের ৪৫ ডিগ্রি অবস্থানে রেখে দাঁত ও মাড়ির সংযোগস্থল থেকে শুরু করুন।  দাঁতের গোড়ার দিকে খুব ধীরে অথচ শক্তভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঝাঁকিয়ে সব ফাঁকের কাছে নিতে হবে। সামনের দাঁতের পেছন দিক পরিষ্কার করতে হবে। প্রথম আলো/ মাড়ির ভেতরের দিকে দাঁতগুলোর উপরিভাগগুলোতে ব্রাশ সামনে-পেছনে চালাতে হবে।  এমনভাবে ব্রাশ করতে হবে, যাতে দাঁতের বাইরের অথবা ভেতরের কোনো অংশ বাদ না পড়ে। অনেক সময় দাঁত ব্রাশ করার পরও দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা বের হয় না। সে সব ক্ষেত্রে ডেন্টাল ফ্লস অত্যন্ত উপকারী।  দন্ত বিভাগ, ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতাল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV